রূপের অস্ত্র দিয়েই রূপকে মাত দেবে গিনি! ময়ূরীর কথায় অনিন্দ্য মধুমিতার সন্দেহ আরও তীব্র, এবার সত্যি প্রকাশ পাবেই

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার রূপের দুর্বলতাকেই তার অস্ত্র বানাবে গিনি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী মেঘের অনেক বড় সর্বনাশ ঘটিয়েছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। এসব সহ্য করতে না পেরে মৃত্যুকেই বরণ করে নেবে বলে ঠিক করে মেঘ। কিন্তু মেঘের বাবা কোনক্রমে মেঘকে বাঁচিয়ে রেখেছে। তার পাশাপাশি সবাই উঠে পড়ে লেগেছে দোষীকে তার প্রাপ্য শাস্তি দিতে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘকে আইসিইউ থেকে নরমাল বেডে শিফ্ট করেছে ডাক্তার। এটা শুনে একটু সস্তির নিঃশ্বাস ফেলে অনিন্দ্য আর মধুমিতা। তার পাশাপাশি অনিন্দ্য ডাক্তারকে স্পষ্ট জানিয়ে দেয়, তারা ছাড়া যেনো কেউ মেঘের কাছে না আসতে পারে।
এরপর বাড়ি ফিরে আসে তারা। এদিকে নীল মেঘকে একবার দেখার জন্য ছটফট করতে থাকে। বাড়ি ফিরে অনিন্দ্য বলে, “আমি থানায় যাবো, আর একজন ভালো হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে ওই চিঠি পরীক্ষা করবো।” এই শুনে খুব ভয় পেয়ে যায় ময়ূরী। সে উত্তেজিত হয়ে বলে ফেলে, এসবের কি দরকার? মেঘের দোষ তো এতে কমে যাবে না। এই শুনে অনিন্দ্য বলে, যদি ময়ূরী অন্যায় করে তাহলে তার শাস্তি সে পাবে।
অন্যদিকে গিনি দিব্যেন্দুকে বলে, “রূপ খুব বেশি মদ খেলে ওর মাথার ঠিক থাকে না, ও সব বলে দেয়। এভাবেই ও ময়ূরীর পর্দা ফাঁস করেছিল আমার সামনে। এবারেও ঠিক তাই করতে হবে। আপনি ওকে আপনার বাড়িতে ডেকে অনেক ড্রিংক করাবেন। তারপর ওর মুখ থেকেই আসল সত্যিটা বার করা যাবে।” এই বলে তিন জনে হাত হাত মেলায়।

