রূপ ময়ূরী শাস্তি পাবেই! এবার চিঠির হাতের লেখা পরীক্ষা হবে, মেয়ের জন্য সুবিচার চেয়ে কোর্টের দ্বারস্থ অনিন্দ্য!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। ফলে মৃত্যুকেই বরণ করে নেয় মেঘ। কিন্তু মেঘের বাবা কোনক্রমে মেঘকে তার ইচ্ছেের বিরুদ্ধেই বাঁচিয়ে রেখেছে।
তবে এই মুহূর্তে নীল এবং তার গোটা পরিবারের ছায়াও মেঘের ওপর পড়তে দিচ্ছে না অনিন্দ্য। গুরুজীর সাথে কথা বলতে থাকে অনিন্দ্য। তিনি গুরুজীকে খুব কঠিন ভাবে বলেন, মেঘের যে এই অবস্থা করেছে তাদেরকে তিনি ছাড়বেন না। ময়ূরী রূপকে বলে, মেঘ যে এমন কিছু করবে সেটা তাদের প্ল্যানের মধ্যে ছিলো না। তাই ময়ূরীর বেশ ভয় লাগছে। রূপ তখন ময়ূরীকে বলে এসব কিছু হলেও আর কোনো প্রমাণ পাওয়া যাবে না।
এর পর ময়ূরী সব দোষ রূপের ঘাড়ে চাপিয়ে দিতে চাইলে রূপও ময়ূরীর বলা কথার রেকর্ডিং করে নেয়। অন্য দিকে গিনি মিনি পৌঁছে যায় দিব্যেন্দু অর্থাৎ রূপের বন্ধুর কাছে। এরপরেই প্ল্যান করা শুরু করে তারা। এইবার আর কেউ অন্যায় করে পালাতে পরবে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ময়ূরী তার বাবা মাকে বলছে, এতদিন পরে নালিশ করলে কি পুলিশ সেই কথা শুনবে? অনিন্দ্য বলে, না শুনলে সে কোর্টে যাবে। শুধু তাই নয় মেঘের লেখা চিঠিটা সে হ্যান্ডরাইটিং এক্সপার্ট এর কাছে পরীক্ষা করতে দেবে। এই শুনে ভীষণ ভয় পেয়ে যায় ময়ূরী।

