জিষ্ণুর সামনে হাতজোড় করে ক্ষমা চাইল নীল! ময়ূরীকে ফাঁসাতে নতুন কারসাজি রূপের, আগামী পর্বে দমদার টুইস্ট

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। এসব সহ্য করতে না পেরে মৃত্যুকেই বরণ করে নেবে বলে ঠিক করে মেঘ। যদিও মেঘের বাবা কোনক্রমে মেঘকে তার ইচ্ছেের বিরুদ্ধেই বাঁচিয়ে রেখেছে। তবে এই মুহূর্তে নীল এবং তার গোটা পরিবারের ছায়াও মেঘের ওপর পড়তে দিচ্ছে না অনিন্দ্য।
একদিনের পর্বে দেখা যায়, গুরুজীর সাথে কথা বলতে থাকে অনিন্দ্য। তিনি গুরুজীকে খুব কঠিন ভাবে বলেন, মেঘের যে এই অবস্থা করেছে তাদেরকে তিনি ছাড়বেন না। এর জন্য তাদের কঠিন শাস্তি দেবেন তিনি। শুধু মেঘের সুস্থ হওয়ার অপেক্ষা।
অন্যদিকে ময়ূরী রূপকে ডেকে সাবধান করে। সে বলে, মেঘ যে এমন কিছু করবে সেটা তাদের প্ল্যানের মধ্যে ছিলো না। তাই ময়ূরীর বেশ ভয় লাগছে। এর পর যদি আবার করে তদন্ত শুরু হয়? রূপ তখন ময়ূরীকে বলে এসব কিছু হলেও আর কোনো প্রমাণ পাওয়া যাবে না। এর পর ময়ূরী সব দোষ রূপের ঘাড়ে চাপিয়ে দিতে চাইলে রূপও ময়ূরীর বলা কথার রেকর্ডিং করে নেয়। অর্থাৎ এবার ফাঁসলে দুইজন একসাথে ফাঁসবে।
এদিকে নীল জিষ্ণুর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। আর অন্য দিকে গিনি মিনি পৌঁছে যায় দিব্যেন্দু অর্থাৎ রূপের বন্ধুর কাছে। দিব্যেন্দু মিনিকে বলে, রূপ সেদিন তার সাথে অসভ্যতা করার পরেই তার উচিত ছিল সবাইকে সবটা জানিয়ে দেওয়া। এরপরেই প্ল্যান করা শুরু করে তারা।

