গলার হার দিয়ে টিকলি! টিআরপি টপার ধারাবাহিক হয়েও এটুকু বাজেট নেই? ট্রোলের মুখে নিম ফুলের মধু

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার পর্ণার সিঁথিতেই সিঁদুর দিল সৃজন।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণা অনেক বার অনেক রকম ভাবে চেষ্টা করেছে সৃজনের সাথে সুখে সংসার করার, কিন্তু কখনো তার শাশুড়ি মা কখনো তিন্নি আবার কখনো ইশা, এরা প্রত্যেকেই সর্বনাশ করার চেষ্টা করেছে পর্ণার।

এইবার এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে একদিকে বিয়ে হয় ইশার সাথে সৃজনের এবং অন্য একটি ছেলের সঙ্গে পর্ণার। কিন্তু শেষ পর্যন্ত হেরে যাই ইশা। সৃজন কিছুতেই নিজের স্ত্রী এর মাথায় অন্য কারুর পরানো সিঁদুর দেখতে পারবে না। তাই শেষমেষ নিজের বিয়ে ছেড়ে উঠে নকল বরকে সরিয়ে নায়িকার মাথায় সিঁদুর তুলে দেয় সৃজন।

কিন্তু এর মাঝেই চরম ট্রোলের মুখে নিম ফুলের মধু। বিয়েতে ইশার সাজ পোশাক দেখে হেসেই খুন দর্শক মহল। মাথায় টিকলির বদলে তাকে পরানো হয়েছিল গলার হার। এছাড়া তার সাজও ছিল বেশ অদ্ভুত। যা অত্যন্ত হাস্যকর বলে মনে হয়েছে দর্শকদের।

কিছু কিছু দর্শক মন্তব্য করেন, “টিআরপি টপার ধারাবাহিক হয়েও একটা টিকলি পডরানোর সামর্থ্য নেই তাদের? টিকলির বদলে গলার হারকেই পরিয়ে দিয়েছে?” ধারাবাহিক জমে উঠলেও ইশাকে নিয়ে বর্তমানে হেসেই খুন ভক্তরা।

Back to top button