অবশেষে গিনির হাতে এলো নতুন উপায় রূপ ময়ূরীকে ধরার! উল্টোদিকে নীলের ছায়াও মেঘের উপর পড়তে দেবেনা অনিন্দ্য,

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। মেঘের এই অবস্থা জানতে পেরে অসুস্থ হয়ে পড়লো ঠাম্মি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান থেকে শুরু করে তার কাছের মানুষের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। ফল স্বরূপ নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে মেঘ।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের এই অবস্থা আর লুকিয়ে রাখা যায় না ঠাম্মির থেকে। সবটা জানার পর হসপিটালে মেঘকে দেখতে ছুটে আসেন তিনি। সেই সময় নীলকে ঘিরে ধরে ছিল মিডিয়ায়। মীনাক্ষী এসে প্রত্যেককে বাইরে বের করার ব্যবস্থা করে।
মেঘের এই বিপদের কথা জানতে পেরে পাথর হয়ে যায় জিষ্ণু। গুরুজি তাকে ফোন করে সবটা জানায়। মেঘ যে এমন কিছু করতে পারে সেটাই বিশ্বাস হচ্ছিল না জিষ্ণুর। গুরুজি তাকে নিয়ে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে গিনি একটা প্ল্যান করে যার মাধ্যমে সে রূপ আর ময়ূরীকে শাস্তি দিতে পারবে। সে বলে সব কিছুতে তাকে হেল্প করবে রুপেরই একজন বন্ধু।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মিনাক্ষী আর ত্রিদীপ ঠাম্মিকে এসে বলে, মেঘের বাবা কাউকে মেঘের কাছে ঘেঁষতে দিচ্ছে না। অন্যদিকে গিনি ফোন করে রূপের সেই বন্ধুকে। আর ফোন রাখার পর বলে এইবার অপারেশন মেঘের বদলা।

