বাঁচার ইচ্ছা ছেড়ে দিয়েছে মেঘ! এবার দোষীদের শাস্তি দিতে মরিয়া গিনি, রূপের বন্ধু নিজেই হাত মেলালো তার সাথে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। মেঘের এই অবস্থা জানতে পেরে অসুস্থ হয়ে পড়লো ঠাম্মি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। ফলে বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল মেঘ। ফল স্বরূপ নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে মেয়ে। কিন্তু সব শেষ হয়ে যাওয়ার আগেই তার বাবা-মা তাকে হসপিটালে ভর্তি করে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের এই অবস্থা সম্পর্কে সবটা জেনে অসুস্থ হয়ে পড়ে ঠাম্মি। কিন্তু তাও হসপিটালে মেঘকে দেখতে যাওয়ার জেদ করে মীনাক্ষী এবং ত্রিদিপের সাথে চলে আসেন তিনি। সেই সময় নীলকে ঘিরে ধরে ছিল মিডিয়ায়। মীনাক্ষী এসে প্রত্যেককে বাইরে বের করার ব্যবস্থা করে। মেঘের এই বিপদের কথা জানতে পেরে পাথর হয়ে যায় জিষ্ণু।

অন্যদিকে ডাক্তার অনিন্দ্যকে জানিয়ে দিয়েছে যে মেঘের নিজের বাঁচার কোন ইচ্ছে নেই। মেঘের ইচ্ছার বিরুদ্ধেই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। অনিন্দ্য মেঘের এই অবস্থা দেখে মধুমিতাকে বলে, মেঘকে একবার এখান থেকে বের করে নিয়ে যেতে পারলে ওর জীবনটা অনিন্দ্য বদলে দেবে। আর কোন অশুভ ছায়া ওর উপর পড়তে দেবে না তার বাবা।

এদিকে গিনি একটা প্ল্যান বানানোর চেষ্টা করে যার মাধ্যমে সে রূপ আর ময়ূরীকে শাস্তি দিতে পারবে। মিনি যখন গিনিকে প্রশ্ন করে যে এত কিছু সে কিভাবে করবে তখন যিনি বলে, এই সব কিছুতে তাকে হেল্প করবে রুপেরই একজন বন্ধু। আর এবার সেই সাহায্য নিয়েই সবার মুখোশ এমনভাবে গিনি খুলে দেবে যাতে তারা আর দ্বিতীয়বার মুখোশ পরার অবস্থায় না থাকে।

Back to top button