ঈশার খেল খতম! নকল বরের হাত থেকে পর্ণাকে উদ্ধার করে শেষ মুহূর্তে ঈশাকে ছেড়ে পর্ণার সিঁথিতে সিঁদুর দিল সৃজন!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার পর্ণার সিঁথিতেই সিঁদুর দিল সৃজন।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণা অনেক বার অনেক রকম ভাবে চেষ্টা করেছে সৃজনের সাথে সুখে সংসার করার, সর্বোপরি সংসারটাকে আরো মজবুত করে গড়ে তোলার। কিন্তু কখনো তার শাশুড়ি মা কখনো তিন্নি আবার কখনো ইশা, এরা প্রত্যেকেই সর্বনাশ করার চেষ্টা করেছে পর্ণার।
এইবার এক চরম সর্বনাশের খেলায় মেতেছে ইশা। আরে ঠিক ভুল বিচার না করেই কেবলমাত্র নিজের জেদ এবং অহংকারকে সফলভাবে বাস্তবায়িত করতে ইশার সঙ্গ দিচ্ছে সৃজনের মা কৃষ্ণা। পর্ণার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তারা সৃজনকে ফাঁসিয়ে পর্ণার সাথে ডিভোর্স করিয়ে দেয়।
এইবার এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে একদিকে বিয়ে হয় ইশার সাথে সৃজনের এবং অন্য একটি ছেলের সঙ্গে পর্ণার। একে একে মালা বদল সাত পাকে ঘোরা সবই সম্পন্ন হয়। শুধু বাকি থেকে যায় সিঁদুর দান। এত সহজে তো সৃজন পর্ণার বিচ্ছেদ সম্ভব নয়। তাই সিঁদুর দানের সময়ই পাল্টে গেল খেলা।
এর পর ইশার চক্রান্তের শিকার হয়ে পর্ণাকে ডিভোর্স দিয়ে দেয় সৃজন। তাই এবার সৃজনের মুখ থেকে কথা বের করতে এক জব্বর প্ল্যান করে পর্ণা। বিয়ে করবে বলে ঠিক করে সে। বিয়ের জন্য পাত্র পক্ষ দেখতে আসে পর্ণাকে। এই সবটাই যে বানানো সেটা একমাত্র কৃষ্ণা মৌমিতা আর ইশা ছাড়া বাড়ির প্রত্যেকেই জানে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, যখনই সিঁদুর দানের সময় আসে এবং নকল বর পর্ণার মাথায় সিঁদুর পরাতে যায়, তখনই সৃজন বাঁচাও বলে চিৎকার করে ওঠে পর্ণা। এরপর সৃজন এসে সেই ছেলেটিকে এক চড় মেরে বিয়ের পিঁড়ি থেকে সরিয়ে দিয়ে নিজেই পর্ণার মাথায় সিঁদুর তুলে দেয়।

