নীলের কথাতেই মেঘ আ ত্ম ঘ্যা তী হয়েছে! মাঝরাতে নীলকে বাড়ির বাইরে দেখে ফাঁসিয়ে দিল ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। নিজেকে বাঁচাতে নীলকে ফাঁসিয়ে দিল ময়ূরী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করেছে রূপ আর ময়ূরী। ফলে মেঘের মান সম্মান মাটিতে মিশে গেছে। তার উপর, মেঘের জন্য একে একে তার বাবা মা নীল প্রত্যেকের অসম্মানিত হতে থাকে সমাজের কাছে। ফলে এক চরম বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল মেঘ। সে মুক্তির জন্য মৃত্যুকেই বেছে নেয়।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় নীল ফোন করার পর থেকে অনিন্দ্যর মনটাও কেমন যেন খুঁতখুঁত করতে থাকে তাই একবার মেঘকে দেখার জন্য তার ঘরে যায় অনিন্দ্য। সেখানে গিয়ে সে দেখে মেঘ বিছানায় নেই সে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এরপর ময়ূরী দেখতে পায় বাথরুম থেকে রক্ত বেরিয়ে আসছে।
দরজা ভেঙে মেঘকে সেখান থেকে বার করে অনিন্দ্য। অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে যায়। কিন্তু ময়ূরী বেশ চিন্তায় পড়ে যায় কারণ এইবার মেঘের এই অবস্থার জন্য সবাই তাকেই ধরবে। কিভাবে বিষয়টা নিজের উপর থেকে অন্যদিকে ঘোরানো যায় সেটারই চিন্তাভাবনা করতে থাকে সে। মাঝরাতে নীল এবং লাল মেঝের বাড়ির সামনে এসে পড়ায় একটা উপায় পেয়ে যায় ময়ূরী।
নীল যে শুধুমাত্র একটা মানসিক অশান্তি থেকে এসেছে সেটাকে চাপা দিয়ে ময়ূরী বলে নীলই নাকি এই সমস্ত ঘটিয়েছে। তার জন্যই আজ মেঘ নিজেকে শেষ করে দিতে গিয়েছে। নিজের করা সমস্ত অপরাধ এক নেমে সে নীলের দিকে ঘুরিয়ে দেয় সে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামীতে নীলের দিকেই সবার নজর ঘুরিয়ে দেবে ময়ূরী।

