নীলের চড়ের জবাব দিতে নার্স সেজে মেঘকে চিরতরে শেষ করে দিল ময়ূরী! তবে কি আর শেষ রক্ষা হবে না?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার নীলের জীবন থেকে মেঘকে সরাতে পাকাপাকি ব্যবস্থা করে ফেলল ময়ূরী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। যার ফলে মেঘের মান সম্মান তো মাটিতে মিশে গেছেই তার উপর, মেঘের জন্য একে একে তার বাবা মা নীল প্রত্যেকের অসম্মানিত হতে থাকে সমাজের কাছে।
যার ফলে এক চরম বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হয়ে যেতে থাকে মেঘ। সে এই সবকিছু থেকে মুক্তির জন্য পাগলের মতন একটা উপায় খুঁজতে থাকে। আর সেই উপায় হিসেবে সে মৃত্যুকেই বেছে নেয়। এরপর সে নিরবে মৃত্যুবরণ করার জন্য ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলে এবং তার পাশাপাশি তার মায়ের ঘুমের ওষুধ গুলোও খেয়ে ফেলে।
মেঘের যে কিছু একটা হতে চলেছে সেটা আন্দাজ করতে পেরে নীল সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে। তার বাবা মেঘের ঘরে যেতেই দেখে মেঘ বাথরুমে দরজা বন্ধ করে নিয়েছে। এরপর দরজা ভেঙে অনিন্দ্য দেখতে পায় রক্ত বয়ে যাচ্ছে মেঘের হাত থেকে।
আরও পড়ুন: চরম সর্বনাশ ঘটালো মেঘ, জানতে পেরে ছুটে এলো নীল! হাসপাতালেই মান-অভিমানের পালা মেটালো তারা!
এরপর মেঘকে হসপিটালে ভর্তি করা হয়। এই ঘটনায় প্রত্যেকে মেঘের প্রতি দুর্বল হয়ে পড়ে। নীল মেঘের এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারে না। ময়ূরী বুঝতে পারে তার প্ল্যান ধীরে ধীরে বিফলে যাচ্ছে তাই সে নার্স সেজে মেঘের ঘরে ঢুকে মেঘকে খু’ন করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে চলে আসি নীল। আর তারপরই ময়ূরীর সমস্ত কুকীর্তি পাশ হয়ে যায়। যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে কেমন লাগবে দর্শকদের?

