চরম সর্বনাশ ঘটালো মেঘ, জানতে পেরে ছুটে এলো নীল! হাসপাতালেই মান-অভিমানের পালা মেটালো তারা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। এই ঘটনায় মেঘের সমস্ত মান সম্মান একেবারে মাটিতে মিশে যায়।

এই ঘটনার পর থেকে মেঘ একটু একটু করে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। তার জন্য মা-বাবার অসম্মান, নীলের অসম্মান মেঘকে বাধ্য করলো খারাপ কিছু ঘটাতে। বহুদিন ধরে মেঘ নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘের এমন অবস্থার কথা শুনে তার কাছে ছুটে যায় নীল। মধুমিতা নীলকে জানায়, মেঘের জন্য নীল তার ইউনিভার্সিটিতে সাসপেন্ড হয়েছে এটা একদম সহ্য করতে পারেনি মেয়েটা। তাই এত বড় ভুল সিদ্ধান্ত নেয়।

নীল তখন মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। দিল বলে মেঘের যদি কিছু হয়ে যায় তাহলে সেও নিজেকে শেষ করে দেবে। সেই মুহূর্তে কিছু বলার অবস্থাতে না থাকলেও সবই শুনতে পায় মেঘ। তার দুই চোখ জলে ভরে ওঠে। যদি এমন কিছুই ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?

Back to top button