অনুপমের ঘর ভেঙে পিয়াকে বিয়ে করে কটাক্ষে জেরবার পরমব্রত! অবশেষে অপমানের জবাব দিলেন নায়ক!

টলিপাড়ায় এখন তো বিয়ের মরশুম! টলিউড জুড়ে এখন একের পর এক তারকার বিয়ে হচ্ছে। পরমব্রত, শ্রীপর্ণা, সন্দীপ্তা একের পর এক তারকা বিয়ে করছেন। তবে সবথেকে আলোচিত বিয়ে হয়েছে পরমব্রতর। নিজের দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) বিয়ে করেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর সেই বিয়ের পর থেকে টলিউড জুড়ে রীতিমতো হইচই পড়ে গেছে। এতদিন ধরে ব্যাচেলর থাকার পর অভিনেতা যে মানুষটিকে বিয়ে করলেন তাকে ঘিরে বিতর্কের অন্ত নেই।
অভিনেতা যাকে বিয়ে করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন বাংলার জনপ্রিয়তম গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০১৫ সালে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলার জনপ্রিয়তম সংগীত পরিচালক এবং সংগীত শিল্পী অনুপম রায়। আর করোনার সময় অনুপম-পিয়ার ঘর ভাঙে।

আর দীর্ঘদিনের জল্পনা সত্যি করে অবশেষে পিয়াকে বিয়ে করে নেন পরমব্রত। আর এই বিয়ের পর থেকে রীতিমতো অনুপমের ওপর নেটিজেনদের সহানুভূতির পাহাড় জমেছে। পরমব্রতর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নাকি অনুপম-পিয়ার সংসারে ভাঙন ধরিয়েছিলেন। গত সপ্তাহে এই বিয়ের পর থেকে রীতিমতো কটাক্ষ বিদ্ধ হতে হচ্ছে অভিনেতাকে। এমনকি কপালে জুটেছে মীরজাফর তকমা।
পরমব্রত-পিয়া বিয়ের শুভেচ্ছার থেকে বেশি কুড়িয়েছেন কটাক্ষ। পরম-পিয়ার বিয়েটা তাই আনন্দের থেকে অনেক বেশি ব্যাঙ্গাতক হয়ে উঠেছে। আর এবার এত কটাক্ষ সহ্যের পর অবশেষে এই নিয়ে মুখ খুললেন পরমব্রত।
আরও পড়ুনঃ শীতের দিনে অফ শোল্ডার কালো টপ আর আর সিলভার জ্যাকেটে বো’ল্ড লুকে সোশ্যাল মাধ্যমে আ’গুন ধরালেন সৌমীতৃষা

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমরা জানতাম এটা হবে। সমাজমাধ্যমে এখন প্রত্যেকেই তাদের অবদমিত রাগ, হতাশা এবং বিচার-বিশ্লেষণ প্রকাশ করেন। আজকাল অন্তঃসত্ত্বা মহিলার ছবি পোস্ট করলে তাকে পর্যন্ত লোকে ছাড়ে না। সেখানে আমি এমন এক জনকে বিয়ে করেছি, যার আগে একটা বিয়ে ছিল। আর এটা যে হবে সেটা জানাই ছিল।

