ঈশাকে শায়েস্তা করতে এবার পর্ণার ডবল রোল! একদম অন্য রূপে হাজির অভিনেত্রী, তবে কি গল্প ঘুরতে চলেছে নিম ফুলের মধুতে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা পর্ণা অনেক বার অনেক রকম ভাবে চেষ্টা করেছে নায়ক সৃজনের সাথে সুখে সংসার করার। কিন্তু পর্ণার সেই চেষ্টায় একের পর এক বাধার সৃষ্টি করেই গিয়েছে তার শাশুড়ি মা কৃষ্ণা। শাশুড়ির গঞ্জনা, তৃতীয় ব্যক্তির শয়তানি সব মিলিয়ে বেশ ছাপোষা হয়ে উঠেছে গল্প। তাই এবার মেগায় আসছে নতুন চমক।

যারা জি বাংলার নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন, কিছু মাস আগে অব্দিও এই চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। এই মেগায় দেখা গিয়েছিল নায়িকা মিঠাই এর যমজ রোল, যায় নাম ছিল মিঠি। মিঠাই এর একেবারই বিপরীত মুখী বৈশিষ্ট্য বিশিষ্ট চরিত্র ছিল এটি।

এইবার ঠিক এমনই কিছু হতে চলেছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে। এই ধারাবাহিকে এবার আসতে চলেছে নায়িকা পর্ণার জমজ রোল! জানা যাচ্ছে একেবারে পর্ণার বিপরীতমুখী হতে চলেছে এই চরিত্রের বৈশিষ্ট্য। সোশ্যাল মিডিয়ায় কেমন ভাবেই দেখা গেল অভিনেত্রী পল্লবী শর্মাকে।

আরও পড়ুনঃ ময়ূরীর পথ অবলম্বন করেই সত্যি ফাঁস করল মেঘ! দিদির ফোন থেকে রূপকে ফোন করে তাদের সব চক্রান্ত ধরল সে!

তবে কি নেতিবাচক চরিত্রে প্রবেশ করবে দ্বিতীয় পর্ণা? সম্প্রতি ধারাবাহিকের নায়িকা পল্লবী শর্মা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যেখানে প্যান্ট শার্ট পরে বেশ অন্যরকম একটি লুকে দেখা যাচ্ছে তাকে। এটা দেখেই দর্শকদের ধারণা হয়েছিল হয়তো মিঠির মতোই এক চরিত্র নিয়ে গল্পে প্রবেশ করতে চলেছে পর্ণার যমজ। তবে এমন কিছুই হচ্ছে না, এখন অব্দি অন্তত এমন কোন তথ্য পাওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)

Back to top button