রায়চকের গেস্ট হাউসের নাম শুনেই চিনে ফেললো গিনি! এবার রূপের চরম শাস্তি হবেই আর নিস্তার পাবে না জানিয়ে দিল সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। গিনের সাথে তৈরি হচ্ছে জিষ্ণুর নতুন রসায়ন।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের চরম সর্বনাশ করে ছাড়লো ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী। এইবার যে ঘটনা ঘটলো তাতে মেঘের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে গেলো।

এই দিনের পর্বে দেখা যায়, মেঘের বাবা অনিন্দ্য মেঘের ঘরে এসে তাকে ওষুধ খাওয়াতে চাইলে মেঘ কিছুতেই খেতে চায় না। তার বাবা বুঝতে পারেন মেঘের অভিমান হয়েছে। আর হওয়াটাই সাভাবিক। মেঘের গোটা পৃথিবী তার বাবা। আর সেই বাবাই যখন অবিশ্বাস করে তখন তো খারাপ লাগবেই। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চেয়ে তার রাগ ভাঙিয়ে দেয় অনিন্দ্য।

অন্যদিকে নীলকে লাল বোঝায়, সে যেটা করেছে তাতে মেঘের বিরুদ্ধে কথা বলার, তার সম্মান নিয়ে খেলা করার রসদ পেয়ে গিয়েছে মিডিয়া। নীলের ওই সময় মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। নীল তখন নিকের ভুল স্বীকার করে আর তার সাথে এটাও বলে, এর পেছনে রয়েছে জিষ্ণু। আর নীল তাকে ছাড়বে না।

আরও পড়ুনঃ পাড়ার মোড়ে সবজি বিক্রি থেকে জি বাংলার ‘টুকাই বাবু’! ঋত্বিকের জীবনের কঠিন লড়াই কাঁদাবে আপনাকেও

এদিকে জিষ্ণু গিনিকে সমস্ত সত্যিটা খুলে বললে এবং ওই রিসর্ট এর নামটা বললেই গিনি নিশ্চিত হয়ে যায় এই সব কিছুর পিছনে রয়েছে রূপ। কারণ ওই একই জায়গায় গিনিকে বহুবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রূপ। এইবার সব পরিষ্কার। গিনি বলে, সে রূপকে ছাড়বে না। এইবার আর রূপকে কেউ বাঁচাতে পারবে না।

Back to top button