পাড়ার মোড়ে সবজি বিক্রি থেকে জি বাংলার ‘টুকাই বাবু’! ঋত্বিকের জীবনের কঠিন লড়াই কাঁদাবে আপনাকেও

জি বাংলার (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’-এর সুবাদে রাতারাতি টেলিপাড়ার জনপ্রিয় হয়ে উঠেছিলেন উঠেছিলেন ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)। এই একটি ধারাবাহিকের মধ্যে দিয়েই হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছিলেন এই অভিনেতা।
প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে। একটি সিরিয়াল শেষ হতে না হতেই চ্যানেলের অপর মেগা ‘মন দিতে চাই’-এর নায়ক হিসাবে বর্তমানে দেখা যাচ্ছে অভিনেতাকে। যদিও রাতের স্লটে কাঙ্খিত সাফল্য পায়নি এই মেগা।

তবে অভিনেতার বাস্তব জীবনটা খুব একটা সুখকর ছিল না। আর পাঁচজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। খুব ছোটবেলাতেই তার জীবনে একটি বড় বিপর্যয় ঘটে। তার বাবা এবং মা আলাদা হয়ে যায়। ছোটবেলায় তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন।
একটু বড় হতেই, থিয়েটার করা শুরু করেন অভিনেতা। এর মাঝে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে। দাদাগিরির মঞ্চে এসে সেই স্ট্রাগলের কাহিনী বর্ণনা করলেন তিনি। তিনি বলেন, “এক বছর চাকরি করতাম সেই টাকা জমিয়ে থিয়েটার করতাম আবার এক বছর চাকরি করতাম এই ভাবেই চলত।”
আরও পড়ুন: নস্টালজিয়া উস্কে বিয়ের পরেই প্রথম নায়ক গৌরবের সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন সন্দীপ্তা
শুধু তাই নয় লকডাউনে পাড়ায় সবজি অব্দি বিক্রি করেছেন তিনি। তারপরে জি বাংলার চোখে পড়ে অভিনেতা। আর সেখান থেকেই তার প্রকৃত অভিনেতা হয়ে ওঠা। বর্তমানে তিনি চান তার মাকে সমস্ত সুখ সচ্ছন্দ এনে দিতে। এটাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

