উত্তম কুমারের সঙ্গে প্রতীক সেনের তুলনা! বাড়াবাড়ির একটা সীমা রয়েছে! প্রতীকের ভক্তের কথায় ক্ষেপে গেল নেটিজেনরা

বাংলা টেলিভিশনে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছে যাদেরকে দর্শক অত্যন্ত জনপ্রিয়তা দিয়েছে। বর্তমানে সেই সকল অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তার সমান। তাদের একটা ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথে দর্শকরা চান আরো একটি ধারাবাহিকের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তারা ফিরে আসেন। আর এমনই একজন অভিনেতা হলেন প্রতীক সেন। বর্তমানে বাংলা টেলিভিশনে তার অত্যন্ত জনপ্রিয়তা। তার সাথে অভিনেত্রী সোনামণি সাহার জুটিকে দর্শকরা অত্যন্ত ভালোবাসে টিভির পর্দায় দেখতে।

সম্প্রতি প্রতীক সেনকে দেখতে পাওয়া যাচ্ছে ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে। হঠাৎ করেই এই ধারাবাহিকে তার প্রবেশ রীতিমতো হইচই ফেলে দিয়েছে দর্শকমহলে। প্রসঙ্গত এক্কাদোক্কা ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। নায়ক নায়িকা অর্থাৎ রাধিকা পোখরাজের জুটিকে শুরুর প্রথম থেকেই দর্শক অত্যন্ত ভালোবাসা দিয়েছে। কিন্তু প্রতীক সেন ডক্টর গুহর চরিত্রে আসার পরেই এক্কাদোক্কা ভক্তরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিছু অংশ বলছে যে সোনামনির সঙ্গে তারা সপ্তর্ষিকেই দেখতে চায় আবার কিছু অংশ বলছে এবার তারা সোনামনির সঙ্গে প্রতীকে দেখতে চান। এখনো কারোর কাছেই পরিষ্কার নয় যে আগামী দিনে এক্কাদোক্কাতে কাকে নায়ক হিসাবে দেখতে পাওয়া যাবে।
প্রসঙ্গত অভিনেতা প্রতীক সেনের আগে বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাই তার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। বড় পর্দায় অভিনয় করতে করতেই তিনি ছোট পর্দায় অভিনয় করতে শুরু করেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খোকাবাবু’তে অভিনেত্রী তৃণা সাহার বিপরীতে অভিনয় করে তিনি দর্শকের কাছে জনপ্রিয় হন। তারপরে তিনি অভিনেত্রী সোনামনি সাহার সঙ্গে জুটি বেঁধে লীনা গাঙ্গুলীর লেখা ধারাবাহিক ‘মোহরে’ অভিনয় করেন

সেখান থেকেই সোনামণি এবং প্রতীকের জনপ্রিয়তা বেশি বৃদ্ধি পায়। তাদের দুজনের জুটিকে ভক্তরা একসঙ্গে নাম দেয় ‘সোনাতিক’। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে দুজনেই আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। সোনামণি ‘এক্কাদোক্কা’তে সপ্তর্ষির সঙ্গে অভিনয় করেন এবং প্রতীককে দেখা যায় দেব চন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে অভিনয় করতে। কিন্তু সেই ধারাবাহিক বেশি দিন টিভির পর্দায় জনপ্রিয়তা পায় না যার জন্য তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়। আর তারপরেই এক্কাদোক্কাতে প্রবেশ করেন প্রতীক। যা নিয়ে এখন অত্যন্ত চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। তবে এবার প্রতীকের ভক্তর জন্যই তাকে ট্রোলের সম্মুখীন হতে হল নেটমাধ্যমে।

প্রসঙ্গত ‘এক্কাদোক্কা’তে প্রতীকের একটি লুকের ছবির সঙ্গে এক ভক্ত মহানায়ক উত্তম কুমারের তুলনা করেছেন। যা দেখে রীতিমতো হেসে গড়িয়ে পড়ছেন দর্শকরা। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের সঙ্গে কারোর তুলনা চলে না। মহানায়কের স্টাইল থেকে শুরু করে অভিনয় সবকিছুই এতটাই সুন্দর ছিল যে এত বছর পরেও তার জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি। আর তার সাথে প্রতিক সেনের তুলনা দেখে নেটিজেনরা নানা রকম কথা বলেছেন।

এক নেটিজেনের বক্তব্য,”হতে পারে উনি ভালো অভিনেতা তাই বলে মহানায়ক উত্তমকুমারের সাথে তুলনা করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেলোনা?
কার সাথে কিসের তুলনা!! ” অন্য এক নেটিজেনের বক্তব্য,”এরা কি রকম পাগল !!!!
উত্তমকুমার প্রথম আর শেষ মহানায়ক।তার সাথে কোনো দিন কারো তুলনা ই চলে না।
আজব তুলনা।”

