জীবনে প্রথমবার এমন অবস্থায় মেঘকে বিশ্বাস করল নীল! নেশার ঘোরে নিজের মনের কথা বলে দিল মেঘ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার সবার সামনে বেহাল হয়ে পড়ল মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী মেঘের ক্ষতি করার জন্য শেষমেষ রূপের সাথে হাত মিলিয়েছে ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী। ইতিমধ্যেই তাদের প্ল্যান সফল হওয়ার মুখে, শুধু অনিন্দ্য আর নীলের আসার পালা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় জিষ্ণু নিজের রুমে টিভি দেখতে দেখতে মেঘের অসুস্থতার কথাই ভাবতে থাকে। এরপর অনেকবার ফোন করে মেঘকে না পাওায় সে সোজা মেঘের ঘরে চলে যায়। অন্যদিকে মেঘ আরো বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ে। মেঘের অবস্থা দেখে বেশ ঘাবড়ে যায় জিষ্ণু।
এদিকে জ্যামে ফেঁসে যায় অনিন্দ্য আর নীল। বেশ চিন্তা হতে থাকে ময়ূরীর। কিন্তু শেষমেষ তারা পৌঁছে যায় মেঘের কাছে। নীলকে দেখে অনিন্দ্য বেশ অবাক হয়। নীল অনিন্দ্যকে বলে, মেঘ নাকি নিজে তাকে ডেকেছে কিছু কথা বলার জন্য। কিন্তু অনিন্দ্য এই বিষয়ে কিছু জানেনা।
জিষ্ণু চেষ্টা করে মেঘকে সুস্থ করার কিন্তু মেঘ নেশার ঘোরে একাধিক কথাবার্তা বলতে থাকে। মেঘের অবস্থা এতটাই টালমাটাল হয়ে যায় যে তার জামা কাপড়ের কোন ঠিক থাকে না। ঠিক তখনই সবাই চলে আসে মেঘের ঘরের সামনে। আর মেঘের এমন অগোছালো অবস্থাতেই দরজা খুলে দেয় জিষ্ণু। তবে কি নীল ভুল বুঝবে মেঘকে? নাকি মেঘের প্রতি বিশ্বাস রেখে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাবে?

