আপনি কি জানেন গীতা LLB এর নায়ক আসলে কে? জানলে চমকে যাবেন আপনিও

সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) একটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যার নাম গীতা LLB (Geeta LLB)। এই ধারাবাহিকের প্রধান চরিত্র হলো ধারাবাহিকের নায়িকা গীতা, আর এই গীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখার্জিকে।
শুরু হওয়ার পর থেকেই বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকদের ভীষণ প্রিয়। শুধু চরিত্র নয় ধারাবাহিকের প্লটও অত্যন্ত আকর্ষণীয়। ফলে শুরু হতে না হতেই টিআরপির প্রথম ৫ এর জায়গা করে নিয়েছিল এই মেগা।
তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন, এই ধারাবাহিকের নায়ক আসলে কে? ধারাবাহিকের নায়িকা কে পূর্বে সান বাংলা নয়নতারায় দেখা গেলেও, নায়ক একেবারেই নতুন। এটাই তার ডেবিউ ধারাবাহিক। নায়কের নাম কুনাল শীল।
এই ধারাবাহিকের নায়ক একজন জনপ্রিয় মডেল। অনেকদিন ধরেই অভিনয়ের চেষ্টা করছিলেন তিনি। জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখার্জির অ্যাকাডেমিতেই অ্যাক্টিং এর পাশাপাশি মডেলিংয়ে হাতে খড়ি হয়েছিল তার। ২০১৭ সালে নিজের ক্যারিয়ার গড়তে সুদুর ঝাড়খন্ড থেকে কলকাতায় চলে এসেছিলেন অভিনেতা।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর গোয়েন্দাগিরি এখন অতীত, সবকিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে মেনান আর কাঁকনের বন্ডিং!

অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন তিনি। তারপরে তিনি হিয়া মুখার্জির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করার চান্স পেয়ে যান। ব্লুজ প্রোডাকশনের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তী তাকে এই নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন।

