জামা কাপড় এলোমেল অবস্থায় মেঘ জিষ্ণু একসাথে! নীল আর মেঘের বাবা একসাথেই ঢুকলো সেখানে, কার্যসিদ্ধি হল রূপ ময়ূরীর!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার দর্শকদের জন্য রয়েছে একটি টুইস্ট।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী মেঘের ক্ষতি করার জন্য পাগলের মতন চেষ্টা করে চলেছে। শেষমেষ রূপের সাথে হাত মিলিয়েছে সে। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী। ইতিমধ্যেই তাদের প্ল্যানের অর্ধেকটা সফল হয়েছে এবার শুধু মেঘের বাবা আর নীলের আসার পালা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় মেঘ আর জিষ্ণু রিসোর্টে পৌঁছতেই তাদেরকে একটি পানীয় দেওয়া হয়। যেটা খাওয়ার পর মেঘের কেমন যেন নেশা হয়ে যায়। প্রথমদিকে বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে জিষ্ণুর সন্দেহ হতে থাকে।
নিজের রুমে ফিরে মেঘ ভাবতে থাকে তার সাথে এসব কি হচ্ছে? এমনটা চলতে থাকলে সে কিভাবে গান করবে স্টেজে উঠে? এসব ভাবতে ভাবতেই অচেতন হয়ে পড়ে মেঘ। অন্যদিকে মেঘের মাথা ঘুরছে এবং তার ব্যবহারও ঠিক সুবিধায় লাগছে না এটা দেখে চিন্তায় পড়ে যায় জিষ্ণু।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নেশাগ্রস্ত অবস্থায় মেঘ বেশ পাগলামো করছে। যার ফলে তার পরিপাটি জামা কাপড় চুল সব এদিক ওদিক হয়ে গিয়েছে। জিষ্ণু চেষ্টা করেও তাকে সামলে উঠতে পারছে না। ঠিক সেই সময় সেখানে চলে আসে মেঘের বাবা ময়ূরী আর নীল।

