অসম্ভব স্বার্থপর, অহঙ্কারী, খারাপ মানসিকতার ছেলে সূর্য! দীপার উচিত তাকে ছেড়ে অর্জুনের হাত ধরা! বলছেন নেটিজেনরা

ধারাবাহিকের শুরুতে কিছুদিনের জন্য ভালো হলেও তারপর থেকে সেই খারাপ মানুষ হয়েই রয়ে গেল ধারাবাহিকের নায়ক সূর্য। ভালো হওয়া আর তার হলো না। অদ্ভুত রকমের অবুঝ, বোকা, একটি চরিত্র হলো এই ছেলেটি। খুব কম এইরকম নায়ক দেখা যায়। আর সেই কারণেই দর্শকরা একেবারেই পছন্দ করতে পারছে না এই চরিত্রটিকে।
এত ভালো ভালো সব পুরুষ চরিত্র থাকা সত্ত্বেও এই ধারাবাহিকে এই চরিত্রটিকে এই নায়ক বানানো হয়েছে। এই মানুষটাকে কেউ কখনো কিভাবে ভালবাসতে পারে সেটাই বুঝে উঠতে পারছেন না দর্শকরা। নির্দ্বিধায় তারা বলছেন এ কখনোই নায়ক হতে পারে না। খলনায়ক হলে ঠিক আছে।
নেটিজেনদের অভিমত দীপার ভালোবাসার এক কানাকড়িও ডিজার্ভ করে না সূর্য। আর তাই তারা চান সূর্য নয় বরং আগামী দিনে চলার পথে দীপা যেন অর্জুনকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। এখন তো অনেক ধারাবাহিকেই নায়ক চরিত্রটিকে সাইড করে নতুন নায়ক আনা হচ্ছে। আর দর্শকরা চান অর্জুন যেন হয়ে ওঠেন দীপার জীবনের নতুন নায়ক।
সম্প্রতি একটি ঘটনায় সূর্যের প্রতি মোহভঙ্গ হয়েছে দীপার। সূর্য-মিশকাকে এক বিছানায় দেখে টুকরো টুকরো হয়ে যায় দীপার মন। অনেকদিন ধরেই সে নিজের সঙ্গে নিজে লড়াই করছিল। কিন্তু কোনভাবেই শেষ সূর্যকে ভুলে নতুন জীবনে পা রাখতে পারছিল না বা নতুন শুরু করতে পারছিল না। একটা ধাক্কার তার ভীষণ প্রয়োজন ছিল। আর এবার সেই আঘাতটাই সে পেয়েছে সূর্যর থেকে। আর তাই নিজের জীবন থেকে সূর্যর সকল স্মৃতিও মুছে ফেলেছে সে।

জীবনের প্রতিটা পদে এত অন্যায় করা সত্ত্বেও সূর্যের মধ্যেকার অহংকার বোধ এতটুকুও কমেনি। সে এমন ব্যবহার করতে থাকে যেন মনে হয় দীপা ভিলেন! সোশ্যাল মিডিয়ায় সূর্যের এই জঘন্য রকম ব্যবহার দেখে এক নেটিজেন লিখেছেন, ‘সূর্য দীপার টক্কর এখন আগুনের মতো হচ্ছে! মা বাবার অশান্তি, ঝগড়া, বিচ্ছেদ এই সব সন্তানদের ওপর কিরকমের প্রভাব ফেলে। তবে সূর্যর এতো অহংকার, রাগ আসছে কি করে???? সূর্য তো এমন ব্যবহার করছে যেন দীপা ভিলেন আর ওর জন্যই সূর্যর জীবন নষ্ট হয়ে গেছে। স্বার্থপরতার শেষ পর্যায় চলে গেছে সূর্য।

