অনিন্দ্য ভীষন ভালবাসে ময়ূরীকে! বাবার ভালোবাসার মর্যাদা দিতে পারলো না ময়ূরী! আবার মেঘের প্রতি চরম নির্মম সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার অনেক বড় একটি ঝড়ের সম্মুখীন হতে চলেছে মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী মেঘের ক্ষতি করার জন্য একটা পাগলের মতন উপায় খুঁজে বেড়াচ্ছে। তাই শেষমেষ রূপের সাথে হাত মেলায় সে। এইবার ময়ূরী এমন একটা প্ল্যান করে যাতে এক ঢিলে দুই পাখি মরে অর্থাৎ নীল এবং মেঘের বাবা দুজনেই মেঘের দিক থেকে যেন মুখ সরিয়ে নেয়।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, বাড়িতে অনেকক্ষণ আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়, জিষ্ণু আর মেঘ আগেই বেরিয়ে যাবে এবং তারপর সেখানে যাবে অনিন্দ্য। যা হচ্ছিল সব ময়ূরীর প্ল্যান মাফিক তাই শেষমেষ তাদের পরিকল্পনা সফল হচ্ছে এটা ভেবেই খুশি ময়ূরী।
অন্যদিকে মেঘের হাতের লেখা নকল করে একজনকে দিয়ে চিঠি লিখিয়ে নীলের কাছে পাঠিয়ে দেয় ময়ূরী। চিঠিটা নীলকে এনে দেয় গিনি। মেঘের চিঠি পেয়ে খুব খুশি হয় নীল। অন্যদিকে রূপ ময়ূরীকে বলে, কোন গন্ডগোল হলে রূপ ফেঁসে যাবে কারণ এই সবকিছুতে সে অনেক ইনভেস্ট করেছে। ময়ূরী তাকে আশ্বাস দেয় কোন গন্ডগোল হবে না।
এরপর গন্তব্যস্থলে পৌঁছে যায় জিষ্ণু আর মেঘ। সেখানে আগের থেকেই ফাঁদ পেতে অপেক্ষা করছিল রূপ। আর এই দিকে বাবার সঙ্গে একটু ভালো ব্যবহার করে মেঘের অনুষ্ঠানে যাওয়ার বেবস্থা করে ফেলে ময়ূরী। ময়ূরী নিজের থেকে যেতে চাওয়ায় খুব খুশি হয় অনিন্দ্য। সে মনে করে ময়ূরী হয়তো একটু একটু করে স্বাভাবিক জগতে ফিরছে। কিন্তু তার বড় মেয়ে যে মেঘের চরম সর্বনাশ করতে মরিয়া হয়ে উঠেছে সেটা একেবারেই আন্দাজ করতে পারেননি তিনি।

