“মনে এক মুখে আর এক, এটা কী ধরনের ধ্যাষ্টামো বলুন তো!” ছেলের বউয়ের মুখে “ধ্যাষ্টামো” শুনে চোখ কপালে জেঠুর!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণার উপর এবার ক্ষেপে গেলো দর্শক মহল।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, পর্ণার দৌলতে চয়ন আর রুচিরা এক হয়েছে। সবার অমতে গিয়ে তাদের চার হাত মিলিয়ে দিয়েছে পর্ণা। শুরুতে চয়নের বাবা রুচিরাকে মেনে নিতে না চাইলেও পর্ণার বুদ্ধি জেঠুকে বাধ্য করেছে রুচিরা আর চয়নকে মেনে নেওয়ার জন্য।

সবই ঠিক ছিল তবে সমস্যাটাও ঘটলো অন্য জায়গায়। পর্ণা প্রতিবাদী হলেও, সময় বিশেষে সে অনেক কিছুই মেনে নেয় এবং মানিয়ে নেয়। কিন্তু তার বন্ধু রুচিরা একেবারেই তেমনটা নয়। সে মেনে নিতে শেখেনি। অন্যায় দেখলেই গলা তোলা তার চারিত্রিক বৈশিষ্ট্য। এর আগেও চয়নের বাবার সঙ্গে রুচিরার একটা সমস্যা হয়েছিল কিন্তু পর্ণা রুচিরাকে মাথা ঠান্ডা রাখতে বলে। রুচিরা চেষ্টাও করেছিল কিন্তু সেটা সম্ভাব হল না।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সবার জন্য চা বানিয়ে এনেছে রুচিরা। প্রত্যেককে চা দিতে দিতে রুচিরা ভাবতে থাকে আজ সে একেবারেই মাথা গরম করবে না। সবশেষে যখন নিজের শশুর মশাইকে চা দেয় রুচিরা, তখন তার শশুর মশাই বলে ওঠেন তিনি রুচিরার হাতে চা খাবেন না। এই শুনে চায়ের কাপ তুলে নেয় রুচিরা।

তখন সৃজনের জেঠু বলে ওঠে, একবার না খেতে চাইলে ১০০ বার সাধতে হয় সেটা কি তার বাবা-মা শেখায়নি? এই শুনে মাথা গরম হয়ে যায় রুচিরার। সে তার শ্বশুর মশাই কে বলে, “আমি এক কথার মানুষ। মনে এক মুখে আর এক! একটা কেমন ধ্যাষ্টামো বলতে পারেন?” এই শুনে আর কিছুই বলতে পারেনা সৃজনের জেঠু। স্নান করার বাহানায় সেখান থেকে পালিয়ে বাঁচেন।

Back to top button