অগাধ জনপ্রিয়তা পাওয়া “সিআইডি”র নক্ষত্র পতন! ৫৭ তেই পরলোক গমন করলেন সিআইডি খ্যাত অভিনেতা

ছোটবেলায় সিআইডি (CID) দেখেননি এমন দর্শক হয়তো খুব কমই আছেন। বহু দর্শকই সিআইডি এর ভক্ত। এই প্রোগ্রামটির প্রত্যেকটি চরিত্রকেই পছন্দ করেন দর্শক মহল। প্রতিদিন নতুন নতুন রহস্য উদঘাটন দেখতে কার না ভালো লাগে। এইবার এই প্রিয় অনুষ্ঠানটির দর্শকদের জন্য রয়েছে এক বিরাট দুসংবাদ। পরলোক গমন করলেন সিআইডি-র এক অন্যতম চরিত্রাভিনেতা।
প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’-তে ইনস্পেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সূত্রের খবর, মুম্বইয়ের হাসপাতালে ‘লিভার ফেলিওর’-এর জেরে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।
সম্প্রতি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। যদিও সিআইডির অন্যতম অভিনেতা দয়ানন্দ শেট্টির মতে হৃদরোগে আক্রান্ত হওয়ার তথ্যটি সঠিক নয়।
তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকের উদ্দেশে পাড়ি দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হলে মনে করা হচ্ছে।

ভারতীয় জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক সিআইডি পরিচিতি এনে দিয়েছিল দীনেশকে। এতে তার চরিত্রের নাম ফ্রেডরিক্স। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অনেকে দীনেশকে ফ্রেডি কিংবা ফ্রেডরিক্স নামেই জানতেন।

