পরাগের নাটকে গোলে জল মধুবালা কিন্তু শিমুল বিশ্বাস করতে নারাজ! ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঘরে ফিরল সুচরিতার বর!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। সম্পূর্ণ বাস্তবকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, গল্পের নায়িকা শিমুলকে অন্যভাবে জব্দ করতে এবার প্রিয়াঙ্কার সাথে হাত মিলিয়েছে পরাগ। প্রত্যেকের সামনে ভালো মানুষ হওয়ার নাটক করে চলেছে সে। কিন্তু এখন অব্দি জানা যায়নি ঠিক কিভাবে শিমুলকে অপদস্ত করতে চায় তারা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় বাড়ি ফিরে এসেছে সুচরিতার স্বামী। তাই সুচরিতা বিয়েতে আসতে পারবে না। এই শুনে শিমুল তার না আসার আসল কারণ জানতে চাইলে সুচরিতা বলে তার স্বামী গুরুতর অসুস্থ। কর্কট রোগে আক্রান্ত হয়েছে সে আর তাই তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে গিয়েছে।
মরণ কালে সুচরিতার কদর বুঝেছে তার স্বামী। সে বুঝেছে তাকে দেখার আর কেউ নেই। তবে এখন এতটা দেরি হয়ে গিয়েছে যে এই সব উপলব্ধি কারোর কোন কাজে দেবে না। কথায় কথায় মধুবালা বলে ওঠে, তার পরাগ এখন বদলে গেছে। সেও বর্তমানে নিজের বউয়ের কদর করছে।
এসব শুনে শিমুল সবার সামনেই বলে, পরাগকে সে এখনো বিশ্বাস করতে পারেনি। কেউ এমন রাতারাতি হুট করে কি করে বদলে গেল সেটাই বুঝতে পারছে না শিমুল। শুরু থেকে এখন অব্দি পরাগ তার কোন আশা-আকাঙ্ক্ষাই মেটায়নি। আর এখন তার থেকে এতগুলো টাকা নেওয়ার পরেও কিভাবে এত ভালো ব্যবহার করতে পারে সেটা সত্যি সন্দেহজনক। তার কথায় সম্মতি জানায় বিপাশাও। এরপর শুরু হয় পলাশের গায়ে হলুদ পর্ব।

