শেষের পথে জলসার ব্লকবাস্টার মেগা! তুঁতেকে সরিয়ে এলো কথা, জগদ্ধাত্রী পেল তার আরও এক নতুন প্রতিদ্বন্দ্বী!

বর্তমানে বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের (Audience) ড্রয়িং রুম ভরিয়ে তুলছে ধারাবাহিকের চ্যানেলগুলি। ফের এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় চলে এলো এক নতুন মেগা। আর এই মেগার নাম হলো কথা।
দর্শকদের জানানো হয়েছিল যে, বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জলসায়। আর এটাই স্টার জলসায় বাংলা টকিজের প্রথম কাজ। ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। কথা ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকবেন সুস্মিতা চক্রবর্তীএবং বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।
এই ধারাবাহিকে নায়ক নায়িকা ছাড়াও বেশ প্রধান চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখার্জী, দিয়া মুখার্জী, অরিজিত চৌধুরী, তনুকা চ্যাটার্জী এবং ময়না ব্যানার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি চ্যানেল ঘোষণা করল ধারাবাহিক টি সম্প্রচারের সময় এবং দিন।
বহুদিন ধরেই শেষ হওয়ার কথা চলছিল স্টার জলসা এক সময়ের বেঙ্গল টপার ধারাবাহিক গাঁটছড়ার। মাঝে কিছুদিন সময় বৃদ্ধি করলেও দর্শকরা বুঝতেই পেরেছিলেন আর খুব বেশিদিন নেই এই ধারাবাহিকের আয়ু। এইবার এই ধারাবাহিকটিকেই শেষ করে দিল চ্যানেল।
অন্যদিকে বহু দিন ধরে স্লট না পাওয়ার কারণে চ্যানেল আর প্রাইম টাইম দখল করে বসে থাকতে দেবেনা তুঁতেকে। তাই এবার গাঁটছড়ার জায়গায় স্থানান্তরিত করা হলো তুঁতে ধারাবাহিকটিকে। এবং সেই জায়গায় অর্থাৎ সন্ধ্যে সাতটায় সম্প্রচার হবে কথা। ১৫ ই ডিসেম্বর থেকে শুরু হবে এই মেগা।

