ময়ূরীর চোখের সামনেই এবার সোজা মেঘের ঘরে ঢুকে পড়ল নীল, আর রাগ করে থাকতে পারলো না মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এবার মেঘের অভিমান ভেঙেই ছাড়বে নীল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘ নীলকে বাঁচিয়ে ময়ূরীর জীবনে অনেক বড় শত্রু হয়ে উঠেছে। এর আগেও মেঘকে সহ্য করতে পারত না ময়ূরী, তবে এইবার তার প্রতিহিংসা অনেক গুণ বেড়ে গিয়েছে। শয়তান হয়ে উঠেছে ময়ূরী। কিভাবে মেঘের ক্ষতি করা যায় সেটা ভাবতে ভাবতে রূপকে ফোন করে ময়ূরী। মেঘের সর্বনাশ করতে ফের একবার রূপের সাথে হাত মেলায় সে।
অন্যদিকে পরীক্ষা শেষ করে মেঘ দেখা করতে যায় তার প্রিন্সিপাল ম্যামের সাথে। সেখানে উপস্থিত প্রিন্সিপাল ম্যাম সহ অন্যান্য শিক্ষকরা মেঘকে দেখে খুব খুশি হয়। এরপর প্রিন্সিপাল ম্যাম মেঘকে আরো একবার নীলকে ক্ষমা করে দিলে বললে মেঘ তাতে রাজি না হয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে আর পুরনো জীবনে ফিরবে না।
লাইব্রেরীর দিকে যাওয়ার পথে নীল এসে মেঘের পথ আটকায়। নীল মেঘকে সেই দিন রাতে ময়ূরীর সাথে ঠিক কি করেছিল সেই সম্পর্কে সমস্তটা খুলে বলে। নীল বলে সে মদ্যপ অবস্থায় ছিল। সেদিন যা হয়েছে এসব মেঘকে ভেবেই হয়েছে। মেঘ নীলকে বলে নীলের প্রতি তার কিছু কৃতজ্ঞতা ছিল সেটাই মেটাতে গিয়েছিল তাই নীল যেনো কোনো আশা না করে।
আরও পড়ুনঃ চোখে মোটা করে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি একেবারে অন্য সাজে নতুন লুকে ভক্তদের মনে ঝড় তুললেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘের বাড়ি চলে এসেছে নীল। ময়ূরী নীলকে দেখা মাত্রই বলে ওঠে, “আবার মেঘের পায়ে পায়ে ঘুরতে চলে এসেছ?” কিন্তু নীল সেই কথায় পাত্তা না দিয়ে মেঘের ঘরে চলে যায়। মেঘ তার আসার কারণ জিজ্ঞেস করলে নীল মুচকি হাসে। মনে মনে কি পরিকল্পনা করছে সে?

