চোখে মোটা করে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি একেবারে অন্য সাজে নতুন লুকে ভক্তদের মনে ঝড় তুললেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র মধ্যে বর্তমানে চলছে মারাত্মক রকম টক্কর। তবে এই মুহূর্তে জয় হচ্ছে জগদ্ধাত্রীর (Jagaddhatri)।
ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন জগদ্ধাত্রী ওরফে জ্যাস স্যান্যাল ওরফে অঙ্কিতা মল্লিক। জ্যাসের চরিত্রে তাঁর অ্যাকশনধর্মী অভিনয় দেখার মতো। আট থেকে আশি সবাই তার ভক্ত। আর পাঁচটা ধারাবাহিকের নায়িকাদের তুলনায় বেশ খানিকটা অন্যরকম ভালোলাগা দর্শকদের উপহার দিচ্ছে জগদ্ধাত্রী।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীর থেকে জানা গিয়েছিল, এক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার জন্য অডিশন দিয়েও রিজেক্ট করা হয়েছিল তাকে। আজ সেই ধারাবাহিক পিছিয়ে থাকলেও তার অভিনীত জগদ্ধাত্রী বেঙ্গল টপার হচ্ছে। কারণ দিন দিন অভিনেত্রীর প্রতি দর্শকদের ভালোলাগা বেড়েই চলেছে।
জগদ্ধাত্রীকে পছন্দ করার যে কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো তার সৌন্দর্য। সৌন্দর্যের দিক থেকে অন্যান্য ধারাবাহিকের নায়িকাদের হার মানায় এই অভিনেত্রী। নিত্যদিন নিত্য নতুন ফটোশুটে নানা রকম রূপে আবির্ভূত হন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তাকে দেখতে সর্বদাই উদগ্রীব হয়ে থাকেন তার ভক্তরা।
আরও পড়ুনঃ পর্ণার থেকেও বেশি জনপ্রিয় হচ্ছে প্রতিবাদী রুচিরা! সবকিছু সহ্য করে অন্যায়ের প্রতিবাদ করা যায় না, বোঝালো রুচিরা
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি পরে রয়েছেন একটি সোনালী বর্ডারের কালো পোশাকে। হাতে কানে মাথায় বেশ ভারী গয়না এবং বোল্ড মেকাপ। সব মিলিয়ে অপরূপা লাগছে অভিনেত্রীকে। একবার দেখলে চোখ ফেরানো বেশ কষ্ট সাধ্য হয়ে উঠেছে ভক্তদের কাছে।
View this post on Instagram

