অপরাধ করার হাত থেকে মেনানকে বাধা দিল কাঁকন! কাঁকনকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় কৌশিকী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে টিআরপিতে ফের প্রথম স্থান দখল করলো জগদ্ধাত্রী। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেক যুদ্ধ করে নিজের মেয়েকে ফিরে পেয়েছে কৌশিকী মুখার্জী। গ্রেপ্তার করা হয়েছে দিব্যা সেন সহ বাকি দোষীদের। ধীরে ধীরে এবার সবার মুখোশ খুলবে জগদ্ধাত্রী।
কাঁকনকে ফিরে পেয়ে আবারো আগের মতন নিজের শক্তি ফিরে পেয়েছে কৌশিকী মুখার্জী। কাঁকন সবাইকে ধরিয়ে দিলেও একমাত্র মেনানকে বাঁচায়। কিন্তু কেনো সেটা কিছুতেই বুঝে উঠতে পারে না জগদ্ধাত্রী।
আসলে মেনানকে কাঁকন নিজের হাতে খাইয়ে দিয়েছে। ওই ছোট্ট মেয়েটার মায়াতে মেনানও কিছুটা বদলেছে। কিন্তু এইবার কাঁকন বদলে দেবে মেনানকে। দাগি আসামি থেকে সাধারণ মানুষের পরিণত করবে তাকে। আর তেমনটাই দেখা যেতে চলেছে আগামী পর্বে।
আরও পড়ুনঃ ‘দ্বিতীয় শোভন বৈশাখী’, শ্রীময়ী এবং তার ‘দাদা’ কাঞ্চনের ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কৌশিকী মুখার্জী খুব চিন্তায় পড়েছে কারণ আবারো কাঁকনকে খুজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখা জয়, মেনান কাউকে গুলি করতে যাচ্ছে আর তাকে এসে বাধা দিচ্ছে কাঁকন। কাঁকনকে দেখে অবাক হয়ে যায় মেনান।
View this post on Instagram

