“দ্বিতীয় শোভন বৈশাখী”, শ্রীময়ী এবং তার “দাদা” কাঞ্চনের ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে!

গত কয়েকদিনে বারবার চর্চায় এসেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আর শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। নেটপাড়ার ধারণা, দুজনে চুটিয়ে প্রেম করছেন। যদিও তা মানতে নারাজ দুই তারকাই। টেলি অভিনেত্রী শ্রীময়ী অভিনেতা কাঞ্চন মল্লিককে সর্বদা বন্ধু অথবা শিক্ষক বলেই সবার সামনে সম্বোধন করে এসেছেন।

বছর দুয়েক আগে কাঞ্চন-পত্নী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সরাসরি তুলেছেন ‘পরকিয়ার অভিযোগ’। তার পর থেকেই লাইম লাইটে চলে আসে কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্ক। মুখে স্বীকার না করলেও এইবার তাদের ঘটানো কাণ্ডকারখানা দর্শকদের কাছে তাদের সম্পর্ককে আরও বেশি স্পষ্ট করল এবং এক গুরুতর সমালোচনারও মুখে ফেলল।

এইদিন এক সংবাদমাধ্যমের হয়ে ফোটোশ্যুট করলেন কাঞ্চন-শ্রীময়ী। দুজনের সম্পর্কের রসায়ন ধরা পড়ল স্পষ্ট করে। কখনও কাঞ্চনের হাতটা শক্ত করে ধারে আছেন শ্রীময়ী, কখনও ঘাড়ে মাথা রাখছেন। পোশাকেও রাখলেন চমক। কখনও লাল-কালো বা হলুদ-সবুজে তৈরি করলেন কনট্রাস্ট তো আবার কখনও একই রঙের জামা পরে টুইনিং করতেও ভুললেন না।

তবে বিষয়টা একেবারেই স্বাভাবিকভাবে নেয়নি দর্শক মহল। নেটিজেনদের কাছেই এটাই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। তাদের দুজনের তুলনা চলছে শোভন বৈশাখীর সঙ্গে। শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয় না। দুজনেই ভেঙে যাওয়া বিয়ে থেকে বেরিয়ে এসেছেন।

এই ভিডিওর কমেন্টে একজন লিখলনে, ‘শোভন বৈশাখী লাইট’। আপরজন কমেন্ট করলেন, ‘এক শোভন-বৈশাখী কম ছিল, এরাও এখন এসে জুটেছে সার্কাস দেখাতে।’সম্পর্কে শিলমোহর দেননি কাঞ্চন বা শ্রীময়ীর কেউই। যদিও আজকাল সব অনুষ্ঠানেই তাঁদের দেখা যায় একসঙ্গে। তা সে রাস উৎসব হোক বা কালীপুজো অথবা রাজনীতির মঞ্চ।

 

View this post on Instagram

 

A post shared by Aajkaal.in Official (@aajkaal.in)

Back to top button