বাড়িতে বাইরে মেঘের অবহেলা সহ্য করতে না পেরে কলেজে মেঘের পরীক্ষার দিন সব ছাত্রীর সামনে অদ্ভুত কান্ড করলো নীল

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নিজের ভুল বুঝতে পেরে নীল এবং তার গোটা পরিবার অর্থাৎ নীলের মা বাবা বোন প্রত্যেকের মেঘকে ফিরিয়ে আনার জন্য নিজেদের সাধ্যমত কাজ করে চলেছে। কিন্তু মেঘ আর তার পুরনো জীবনে ফিরতে চায় না। সে এবার নিজেকে নিয়ে বাঁচতে চায়।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মীনাক্ষী এবং ত্রিদীপ চলে এসেছে মেঘের বাড়ি। তারা সেখানে মেঘের বাবা মার সাথে কথা বলে মেঘকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। কিন্তু মেঘ সেগুলো কিছুই শুনতে চায় না। সে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে অপেক্ষা করছিল নীল মেঘ নীলের কথাও শোনে না।
এরপর শুরু হয়ে যায় মেঘের পরীক্ষা। অনিন্দ্য বাবু মেঘকে জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হচ্ছে তার? মেঘ তার বাবাকে জানায় তার পরীক্ষা খুব ভালো হচ্ছে। মেঘের বন্ধু রেশমি মেঘকে বলে এবারেও সে রেকর্ড মাক্স পাবে। দেখতে দেখতে পরীক্ষা শেষ মেঘের। পরীক্ষা শেষ হতেই ইউনিভার্সিটিতে মেঘের শেষ দিনটা চলে আসে।
আরও পড়ুনঃ স্বয়ম্ভুর ভালোবাসায় ভালো হয়ে গেল উৎসব! ‘দাদা’ বলে স্বয়ম্ভুকে জড়িয়ে ধরল সে, ‘আবার কোন চাল’, বলছে দর্শক!
নীল মনে মনে ভাবে আজ যদি মেঘকে সে তার মনের কথাগুলো না বলতে পারে তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই মেঘকে দাঁড় করায় নীল। এরপর নীল মেঘ কে বলে সে মেঘকে খুব ভালোবাসে। মেঘকে তার জীবনে ফিরে পেতে চায় সে। কিন্তু মেঘ কিছুই শুনতে চায় না। এরপর নীল মেঘকে প্রশ্ন করে মেঘ যদি তাকে ভালোই না বাসে তাহলে থানা থেকে কেন তাকে ছাড়াতে গিয়েছিল? কিন্তু এই প্রশ্নের কোন উত্তর থাকে না মেঘের কাছে।
View this post on Instagram

