সৌমীতৃষা নয়! বাজি মারলেন এই বাংলাদেশী নায়িকা! দেবের মারকাটারি সিনেমার হিরোইন হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী!

সাম্প্রতিক সময়ে একটি ট্রেন্ড চোখে পড়েছে।পোড়খাওয়া তারকাদের পাশাপাশি একেবারে নবাগতরা জায়গা করে নিচ্ছেন সিনেমায়। গ্ল্যামারাস নামিদামি অভিনেত্রী নন, একেবারে আনকোরা বা টেলিভিশনের অভিনেত্রীদের নায়িকা হওয়ার সুযোগ দিয়ে চলেছেন তিনি। এই যেমন প্রজাপতি সিনেমায় তার বিপরীতে নায়িকা হয়েছিলেন টেলি অভিনেত্রী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে পুজোয় দেবের মুক্তিপ্রাপ্ত বাঘাযতীন সিনেমায় বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন একেবারে নতুন অভিনয় দুনিয়ায় আনকোরা সৃজা দত্ত।

আর এই বছর ডিসেম্বরে মুক্তি পেতে চলা সিনেমা প্রধান-এ প্রধান নায়িকার চরিত্রে থাকছেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সৌমীতৃষা কুন্ডু। আর তাদের বড় পর্দায় সুযোগ দিচ্ছেন বাংলা সিনেমার সুপারস্টার দেব। তবে শুধুমাত্র এই সমস্ত তারকারাই নন! আরও একজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন যিনিও সমানভাবে বড় পর্দায় মুখ দেখিয়েছেন। তবে হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশে।

তিনি অভিনেত্রী ঈধিকা পাল। অভিনয়ের পাশাপাশি কিন্তু নাচেও দারুণ পারদর্শী এই সুন্দরী অভিনেত্রী। প্রথমে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী। তবে ‘রিমলি’ শেষ হতে না হতেই ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জাবতীর চরিত্রে দারুণ অভিনয় করে সবার নজর কেড়ে নেন এই অভিনেত্রী।
View this post on Instagram
স্টার জলসার ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে অভিনয় করে এই অভিনেত্রী দর্শকদের নজর কেড়ে নেন। এরপর মেলে জি বাংলা ‘রিমলি’র সুযোগ। যদিও এরপর বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে যান ঈধিকা। এটি ছিল বিরাট বড় একটি সুযোগ অভিনেত্রীর কাছে তা বলাই বাহুল্য। এই জুটির অভিনীত প্রিয়তমা ছবিটি ব্যাপক হিট হয়।
আর এবার পশ্চিমবঙ্গের ছবিতে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে বাংলাদেশের শাকিব খানের পরে তিনি নাকি দেবের নায়িকা হতে চলেছেন! বাঘাযতীনের প্রিমিয়ারে দেব-ঈধিকার কথাবার্তা ইঙ্গিত দিয়েছিল তারা একসঙ্গে জুটি বাঁধতে পারেন। আর এবার শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে সঞ্জয় রিনো দত্ত দেব-ইধিকাকে জুটি করে তৈরী করতে চলেছেন ‘খাদান’ ছবিটি। প্রযোজনায় থাকছে দেবের প্রযোজনা সংস্থা। যদিও এখনও এই বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।


