আবার ছন্দপতন! বেঙ্গল টপার হওয়া সত্বেও শেষ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী! সামনে এলো আসল কারণ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।

শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়ে বেঙ্গল টপার হচ্ছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও টিআরপি তালিকার এক্কেবারে প্রথমে নিজের জায়গা পাকা করেছে এই মেগা। কিন্তু তারপরেও কেন শেষ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে এই ধারাবাহিকের?

Watch Jagadhatri TV Serial 29th January 2023 Full Episode 153 Online on ZEE5

জানা গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রোডাকশন হাউজের কিছু সমস্যা তৈরি হয়েছে। কারণ ব্লুজ ঠিক সময়ে ধারাবাহিকের প্রোমো সম্প্রচার করছে না যার ফলে গল্প একঘেয়ে হয়ে যাচ্ছে তাই জন্যই নাকি ধারাবাহিকটিকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল!

এছাড়াও জি বাংলায় আসতে চলেছে জি বাংলা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, যায় প্রোমো ইতিমধ্যেই অন এয়ার। আর সেটিকে জায়গা করে দেওয়া নাকি জগদ্ধাত্রী শেষ হয়ে যাওয়ার আরো একটি কারণ। তবে কি বেঙ্গল টপার হওয়া সত্বেও সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে এই মেগা?

Watch Jagadhatri - April 07, 2023 - Best Scene Jagadhatri TV Serial Best Scene of 7th April 2023 Online on ZEE5

প্রসঙ্গত প্রোডাকশন হাউজের সাথে আদেও চ্যানেলের কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা সেটা নিশ্চিত ভাবে জানা যায়নি। আর এখনো অব্দি জগদ্ধাত্রী শেষ হবার খবর কেবল একটি গুঞ্জন মাত্র। তাই ধরে নেওয়া যাই যে, না এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না এই মেগা। কোন কিছুর জন্যই বেঙ্গল টপার ধারাবাহিককে কখনোই শেষ করা হয়নি ধারাবাহিকের ইতিহাসে। আসন্ন নতুন ধারাবাহিকটিকে প্রাইম টাইমেই দেওয়া হবে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু তার জন্য কোনভাবেই জগদ্ধাত্রী শেষ হবে না।

Back to top button