ময়ূরীর চক্রান্ত থেকে বেরিয়ে আসতেই আবার মেঘের কাছে নীল! তবে এবার নীলের থেকে মুখ ফেরালো মেঘ নিজেই!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বর্তমানে নীলের বিরুদ্ধে এক নোংরা খেলায় মেতেছে ময়ূরী। ময়ূরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে, নীল নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়ূরীর সঙ্গে অন্যায় করেছে। কিন্তু মেঘ সেখানে গিয়ে ময়ূরী মিথ্যে প্রমাণ করে নীলকে পুলিশের হাত থেকে রক্ষা করে।

এই দিনের পর্বে দেখা যায়, মধুমিতা ভীষণ চিন্তায় পরে যায় ময়ূরীকে নিয়ে। মধুমিতা বুঝে গিয়েছে তার মেয়ে আর মানুষ নেই, সে একটা শয়তানে পরিণত হয়েছে। মেঘ তখন তার মাকে বলে, তারা সবাই ঠিক ময়ূরী ভালো করে তুলবে।

অন্যদিকে, অনিন্দ্য ময়ূরীকে বলে সে যেটা করছে একেবারেই ঠিক করছে না। এসব করে ময়ূরী নিজেই নিজের চরম সর্বনাশ ডেকে আনছে। তখন ময়ূরী বলে তার বাবা সব সময় মেঘের পক্ষ নেয় আর তাই নীলের সাথে তার বিয়ে দেয়নি। অনিন্দ্য কিছুতেই বোঝাতে পারে না যে এতে ময়ূরীর ভালো হয়েছে। ময়ূরী বলে “এইবার নীল আর মেঘ দুজনকেই শাস্তি পেতে হবে।”

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কথা বলে ক্ষমা চাওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য মেঘের কাছে আসে নীল। কিন্তু মেঘ নীলের কোনো কথা না শুনেই তার পিছু ডাকে অগ্রাহ্য করে সেখান থেকে চলে যায়। নীলকে কিছু বলার সুযোগ দেয়না সে।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button