অনিন্দ্য মাফ চাইলো ময়ূরীর কাছে, সেদিন নীলের সঙ্গে মেঘের বিয়ে দিয়ে ময়ূরীর সাথে অন্যায় করেছিল সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বর্তমানে নীলের বিরুদ্ধে এক নোংরা খেলায় মেতেছে ময়ূরী। ময়ূরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে, নীল নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়ূরীর সঙ্গে অন্যায় করেছে। কিন্তু মেঘ দেখানে গিয়ে আসল সত্যিটা পুলিশ অফিসারের কাছে তুলে ধরে যার ফলে পুলিশ নীলকে ছেড়ে দেয়।
এই দিনের পর্বে দেখা যায়, মধুমিতা ভীষণ চিন্তায় পরে যায় ময়ূরীকে নিয়ে। এত ভালোবাসা দেওয়ার পরেও একটা মেয়ে কীকরে এতটা বখে যেতে পারে, কীকরে নিজের বোনের এমন সর্বনাশ করতে পারে কিছুতেই ভেবে পায় না সে। মেঘ তখন তার মাকে বলে, দিদিকে সঠিক পথে ফেরাতেই হবে। ভালো করে তুলতেই হবে।
অন্যদিকে, অনিন্দ্য আর ময়ূরী চা খেতে খেতে কথা বলতে থাকে। অনিন্দ্য ময়ূরীকে বলে সে যেটা করছে একেবারেই ঠিক করছে না। তখন ময়ূরী বলে তার বাবা সব সময় মেঘের পক্ষ নেয় আর তাই নীলের সাথে তার বিয়ে দেয়নি। এই শুনে অনিন্দ্য বলে, নীল মেঘকে ভালোবাসে আর তাই জন্যই সে এমনটা করেছে। নীলকে বিয়ে করে ময়ূরী সুখী হয় না।
আরও পড়ুনঃ মেনানকে বাঁচিয়ে নিল কাঁকন, জগদ্ধাত্রী বুঝে গেল কাঁকন গোপন করছে কোনো কথা!
ময়ূরী তার হাতে থাকা চায়ের কাপটা ছুড়ে ফেলে দিয়ে বলে, সে মেঘকে ছাড়বে না। এর পর সবাই বাড়ি ফিরে আসে। মধুমিতা অনিন্দ্যকে বলে, ময়ূরীকে ডাক্তার দেখানো যাবে না? তখন অনিন্দ্য বলে, সে সুস্থ হতে চায় ডাক্তার তাকেই দেখানো যায়। তখন খুব চিন্তায় পড়ে যায় মধুমিতা। অন্যদিকে, ময়ূরী নিজের ঘরে চলে যায় আর নতুন ফন্দি আঁটতে থাকে। সে বলে, “মেঘও আমার শত্রু। এইবার নীল আর মেঘ দুজনকেই শাস্তি পেতে হবে।”
View this post on Instagram

