দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, খেলার সঙ্গী এলো ইউভানের, মেয়ে না ছেলে জানেন কে এলো রাজঘরণীর কোলে?

২০১৮ সালের মে মাসে বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তার পর করোনা পরিস্থিতির সময় খুব আনন্দের সাথে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। তার দেওয়া এই সুখবরে খুব আনন্দ পেয়েছিল অভিনেত্রীর ভক্তরা।
সবাইকে আশ্চর্য করে সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী শুভশ্রী। তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস, তা অনেকেই আন্দাজ করেননি। এত তাড়াতাড়ি আরো একবার মা হবেন তিনি সেটাও বিশেষ আন্দাজ করতে পারেনি দর্শকমহল।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এত দিন বড় ছেলে ইউভানকে ঘিরেই ছিল তাঁদের পৃথিবী। জন্মের প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইউভানের প্রতিটি বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী। এইবার ইভানের আদরে ভাগ বসাতে চলে এলো অভিনেত্রীর দ্বিতীয় সন্তান।
View this post on Instagram
কন্যাসন্তানের বাবা হলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় চুটিয়ে কাজও করছিলেন নায়িকা। তার পর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং করছিলেন তিনি।
Our home has been blessed with a sweet little bundle of Love. We’re extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.
— Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023
শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তাঁরা বরাবরই দু’টি সন্তান চেয়ে এসেছেন। আর এইবার তার সেই আশা পূর্ণ হল। খেলার সঙ্গী হিসেবে ইভান পেল একটা ছোট্ট বোন। ভক্তরা অনেকেই এই কন্যা সন্তানকে তার পরিচালক রাজের বাড়ির লক্ষ্মী বলেছেন।

