‘সুদীপা’ থেকে মন উঠলো দর্শকের, টিআরপি তালিকায় রাজ এখন জ্যাস পর্ণার! আবার প্রথম পাছে অনুরাগের ছোঁয়া! রইল তালিকা টিআরপি

বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির ভবিষ্যৎ নির্ভর করছে টিআরপির ওপর। তাই এতদিনে প্রত্যেকটি দর্শকই বুঝে গিয়েছেন। তার কারণ বর্তমানে ধারাবাহিক গুলি বেশ কয়েকদিন চলার পরেই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সেগুলি পরবর্তীকালে চলবে নাকি বন্ধ করে দেবে। এইভাবে বেশ কিছু নতুন ধারাবাহিককে কয়েকদিনের মধ্যেই শেষ হতে দেখেছে দর্শক।
তাই বাংলা টেলিভিশনের প্রথম সারির দুই টেলিভিশন চ্যানেলে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে ভালো ভালো কনসেপ্টের বা অন্যান্য প্রকৃতির গল্প নিয়ে ধারাবাহিক নিয়ে আসার। যার কারণে আসছে একের পর এক নতুন ধারাবাহিক কয়েক মাসে দেখা গেছে জি বাংলা এবং স্টার জলসায় এসেছে একাধিক নতুন ধারাবাহিক। আজ যেগুলি রীতিমতো টক্কর দিচ্ছে টিআরপি তালিকা।
যেমন বেশ কিছুদিন ধরে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াকে টিআরপি টপার থেকে সরিয়ে সেই স্থান দখল করেছে জগদ্ধাত্রী। আর এই তালিকায় সেরা পাঁচে স্থান করে নিয়েছে তোমাদের রানী, সন্ধ্যাতারা, ফুলকির মত নতুন নতুন ধারাবাহিকগুলি। তবে বর্তমানে টিআরপি তালিকার যা পরিস্থিতি তাতে কেউই আগে থেকে বলতে পারে না যে কে প্রথম পাঁচের তালিকায় থাকবে।
তবে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিক টি দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মধ্যে। তাই গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম তিন স্থানে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে তীব্র লড়াই করছে ফুলকি, জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু। আর সেই জায়গা থেকে সরে গিয়েছে একসময়ের দারুন জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
এবার আসা যাক আজকের টিআরপি তালিকায় আবার একবার সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করেছে নিম ফুলের মধু ও জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, চতুর্থ স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা এবং পঞ্চম স্থানে তোমাদের রানী।
1st •• নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
2nd •• ফুলকি ৭.৬
3rd •• অনুরাগের ছোঁয়া ৭.২
4th •• কার কাছে কই ৭.২
5th •• তোমাদের রাণী ৬.৪

