থানায় গিয়ে ময়ূরীকে ঘোল খাওয়ালো মেঘ! আইনি জালে ময়ূরীকে ফাঁসিয়ে নীলকে উদ্ধার করলো মিসেস মেঘ গাঙ্গুলী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার ময়ূরীকে উচিত শিক্ষা দিল মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বর্তমানে নীলের বিরুদ্ধে এক নোংরা অভিযোগ এনেছে ময়ূরী। ময়ূরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছে, নীল নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়ূরীর সঙ্গে যা ইচ্ছে তাই করেছে। আর এই অভিযোগে নীলকে গ্রেপ্তার করতে উদ্যত হয় পুলিশ।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নীলের বাবা উকিলকে ফোন করলেও পুলিশ তাদের জানিয়ে দেয় এবার যা বলার তারা যেনো কোর্টে গিয়ে বলে। ময়ূরীও নিজের কার্যসিদ্ধি হওয়ার আনন্দে বেশ শান্তি পায় কিন্তু ঠিক সেই সময় পুলিশ স্টেশনে চলে আসে মেঘ আর পুলিশ অফিসারের থেকে আরো একবার নীলের বিরুদ্ধে আনা অভিযোগটা শুনতে চায়।
এরপর মেঘ বলে, ময়ূরী যে অভিযোগটা করেছে আইন অনুযায়ী সেই অভিযোগটা একমাত্র মেঘ করতে পারে। এছাড়াও দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরের সম্মতিতে যা খুশি করতে পারে এতে দোষের কিছু নেই। আর ময়ূরী খুব ভালো করেই জানতো নীল বিবাহিত আর ডিভোর্স না হওয়া অব্দি আর একটা বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। তাই এই অভিযোগ একেবারেই অহেতুক।
মেঘ আরো বলে, নীল এই ডিভোর্স চায়না এমন কিছু তো সে কোর্টে জানায়নি। হতে পারে তার স্ত্রী এই মুহূর্তে ডিভোর্স চায়না। সেই বিষয়ে কোন রকম খোঁজ খবর না নিয়ে এবং ময়ূরী যেটা বলছে সেটা সত্যি কিনা সেই বিষয়েও কোনো তথ্যপ্রমাণ না নিয়ে একজনকে গ্রেফতার করা কি ঠিক? মেঘের বলা কথাগুলোতে বেশ চিন্তায় পড়ে যায় পুলিশ অফিসার।

