প্রতীক্ষার সাথে হাত মিলিয়ে এবার শিমুলের জায়গা করবে প্রিয়াঙ্কা! তুতুলের বন্ধুর কাছে গিয়ে শিমুলের নামে বদনাম করলো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বহুদিন ধরেই ধারাবাহিকের নায়িকা শিমুলের দেওর পলাশের সাথে তার বাগদত্তা প্রতীক্ষার বিয়ের কথা চলছিল। এইবার পাকা কথা বলতে শিমুলের শ্বশুরবাড়িতে এলেন প্রতীক্ষা তার বাবা এবং মা। এরপর কথাবার্তা শুরু হতেই প্রতীক্ষার মা বারবার শিমুলের দোষ ধরতে থাকে।
কেবল এখানেই থেমে থাকেননি তিনি, শিমুলের সাথে তার স্বামীর সম্পর্ক এবং তাদের বাড়ির হাবলি মেয়ে পুতুলের মুখে মুখে কথা বলা সবকিছুতেই খুঁত ধরে প্রতীক্ষার মা শ্যামলী দেবী। এটা শুনে শিমুল খুব রেগে যায় আর কিছুতেই সে চুপ থাকতে পারে না। সেও সব কথার উপযুক্ত উত্তর দেয়। শ্যামলী দেবী যখন বারবার বলতে থাকেন যে এই পরিবারে তার মেয়ের বিয়ে দিতে তার মোটেই ইচ্ছে ছিল না তখন শিমুল মুখ খোলে।
তার মেয়ের কাণ্ডকারখানার একটি ছোট্ট আভাস দেয় তাকে। শিমুল প্রতীক্ষার মাকে বলে, তার মেয়ে যে অপরাধ করেছে সেই অপরাধের কথা যদি শিমুল আজ থানায় গিয়ে বলতো তাহলে প্রতীক্ষার চাকরি থাকতো না তখন তার জায়গা হতো লকাপে। এরপর মধুবালা শ্যামলী দেবীকে স্পষ্ট জানিয়ে দেয়, প্রতীক্ষা চাকরি করুক বা না করুক ঘরের সমস্ত কাজকর্ম তাকে বড় বৌমার সাথে ভাগ করে নিতে হবে।
এই সবকিছুর শোধ প্রিয়াঙ্কাকে দিয়েই তুলবে প্রতীক্ষা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, তুতুল শিমুল এর কাছে এসে বলছে, ওই প্রিয়াঙ্কা নামের মেয়েটা একে ওকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। সবাইকে বলছে ও নাকি এই বাড়িতে ঢুকবে আর শিমুল বেরিয়ে যাবে। শিমুল বুঝতেই পেরেছিল এমনই কিছু জট পাকাচ্ছে প্রিয়াঙ্কা। এবার কি করবে শিমুল?

