দেবু উৎসব সবার মুখোশ খুলে দোষীদের শাস্তি দিল কাঁকন, দিব্যা সেনকে গ্রেফতার করলো জগদ্ধাত্রী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। সব চক্রান্তের মাথা দিব্যাকে গ্রেফতার করলো জগদ্ধাত্রী।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকীর একমাত্র মেয়ে কাঁকনকে অনেক বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিল উৎসব মেহেন্দি আর দেবু। আর এই সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড ছিল দিব্যা সেন। নিজের মেয়েকে ফিরে পেতে অনেক চোখের জল খরচ করতে হয়েছে কৌশিকীকে। তবে এইবার দোষীদের শাস্তি পাওয়ার সময় চলে এসেছে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী পৌঁছে যায় কাঁকনের কাছে, আর চুটকিতে সমস্ত গুন্ডাদের কাবু করে কাঁকনকে বাঁচিয়ে নেয়। আর তারপর এক সন্তান হারা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেয় জগদ্ধাত্রী। কিন্তু এখানেই গল্প শেষ নয়। জিজ্ঞাসাবাদের জন্য কাঁকনকে আনা হয় থানায়।
থানায় এসে কাঁকন উৎসব, মেহেন্দি এর দেবু প্রত্যেকের মুখোশ খুলে দেয় সবার কাছে। তখন কৌশিকী উৎসবকে ফোন করে বলে এইবার উৎসবের সমস্ত খেলা শেষ কারণ কাঁকন সব সত্যি বলে দিয়েছে। এই শুনে খুব ভয় পেয়ে যায় উৎসব। সে ভেবে পায় না কীকরে এসব ঘটে গেল।
এরপর জগদ্ধাত্রী তার গোটা টিম আর কৌশিকীকে নিয়ে চলে যায় দিব্যা সেনের বাড়ি। আর তার পাশাপাশি চলে আসে মিডিয়া। সেখানে গিয়ে বাগচিকে ৫০ লক্ষ্য টাকা দেওয়ার বিষয়টা ফাঁস করে দেয় জ্যাস সান্যাল আর গ্রেফতার করে দিব্যাকে। অন্যদিকে বাগচিও তার কাজের জন্য শাস্তি পায়।

