পুলিশকেও নিজের জালে কুপোকাত করলো ময়ূরী! নীলকে বদনাম করতে পুলিশ নিয়ে কলেজে হাজির সে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের নায়িকা মেঘ নায়ক নীলের থেকে অনেক দূরে সরে গেছে। মেঘ আর তার আগের জীবনে ফিরতে চায় না। কিন্তু সে অনেকবার নিজের দিদির চক্রান্তের শিকার হয়েছে, তাই কোনো নিরপরাধ মানুষ এর শিকার হোক এটা সে চায় না।
এই জন্য মেঘ আগের থেকে নীলকে ফোন করে সাবধান করে এই বিষয়। কিন্তু নীলে মনে মনে ভাবে, যদি একটা বিপদ আসে তাহলে ভালোই হয়, তখন মেঘ তার পাশে এসে দাঁড়াবে। অন্যদিকে ময়ূরী পুলিশ স্টেশনে গিয়ে নীলের সাথে তার সেই অন্তরঙ্গ ভিডিওটা দেখিয়ে পুলিশকে বলে, নীল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাকে শোষণ করেছে। ময়ূরীর দেখানো ভিডিও দিয়ে তেমন কোনো অন্যায় প্রমাণ হয়না তাই পুলিশ ময়ূরী জানিয়ে দেয় এটা পর্যাপ্ত প্রমাণ নয় কাউকে দোষী প্রমাণ করার জন্য।
তখন অন্য খেলা শুরু করে ময়ূরী। তার কথার জাল থেকে পুলিশও রক্ষা পায় না। ময়ূরী পুলিশকে বলে, তারা যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে সে নারী সুরক্ষা কমিটির কাছে যাবে আর পুলিশের অসহযোগিতার কথা বলবে এই শুনে ভয় পেয়ে যায় স্বয়ং পুলিশ আর তৎক্ষণাৎ রাজি হয়ে যায়।
এর পর পুলিশ চলে যায় ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে সে নীলের বিরুদ্ধে তেমন কিছুই শুনতে পায়নি। ইউনিার্সিটির প্রিন্সিপাল পুলিশকে বলে, নীল খুব ভালো ছেলে, উনি এমন করতে পারেন না। তবুও তদন্তের জন্য নীলের কাছে ডাক পাঠানো হয়। নীল অবাক হয়ে যায় এটা শুনে যে তাকে পুলিশ খুঁজছে।

