নতুন মেগার জন্য আবার জলসার দারুন জনপ্রিয় ধারাবাহিক শেষের পথে! প্রিয় জুটির জন্য মন খারাপ দর্শকের

বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের (Audience) মন ভরিয়ে তুলছে বিনোদনের চ্যানেলগুলি। ফের এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় চলে এলো এক নতুন মেগা। বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জলসায়। আর এই হাউসের তরফ থেকে আসছে নতুন ধারাবাহিক যার নাম কথা।

এটাই স্টার জলসায় বাংলা টকিজের প্রথম কাজ। কথা ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকবেন সুস্মিতা চক্রবর্তী এবং বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। ইতিমধ্যেই জলসার পর্দায় প্রকাশ পেয়েছে এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো। যা দেখে বেশ ভালো লেগেছে দর্শকদের।

এই ধারাবাহিকে নায়ক নায়িকা ছাড়াও বেশ প্রধান চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখার্জী, দিয়া মুখার্জী, অরিজিত চৌধুরী, তনুকা চ্যাটার্জী এবং ময়না ব্যানার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের। জানা গিয়েছে ২৬ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকের শুটিং।

অর্থাৎ সম্প্রচার শুরু হতে আর খুব বেশি দেরি করবে না চ্যানেল কর্তৃপক্ষ। টেলিপাড়ায় জোড় গুঞ্জন আগামী ৪ ডিসেম্বর থেকেই নাকি শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার। এখন প্রশ্ন হচ্ছে এই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে কোন ধারাবাহিক বিদায় নেবে জলসার পর্দা থেকে?

বহুদিন ধরেই শেষ হওয়ার কথা ছিল গাঁটছড়া ধারাবাহিকটির। আর জানা গিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে ধারাবাহিকের অন্তিম শুটিং পর্ব। অর্থাৎ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে গাঁটছড়া। তবে কি এই ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কথা? এখনো অব্দি চ্যানেলের তরফ থেকে নিশ্চিতভাবে কিছু না জানা গেলেও দর্শকদের ধারণা গাঁটছড়ার জায়গাতেই আসতে চলেছে কথা।

May be an image of text

Back to top button