বিয়ের পিঁড়িতে বসলেন ফুলকির অভিনেত্রী! সিরিয়ালে সহ অভিনেতার প্রেমে পড়েছিলেন, নানান জল্পনার মাঝেই বিয়ে!

শুটিং ফ্লোর থেকে প্রেম আর সেই প্রেম থেকে বিয়ে, এই ঘটনা খুব একটা অস্বাভাবিক নয় দর্শকদের (Audience) কাছে। টলি পাড়ায় যেমন অনেক জুটি চোখের নিমেষে ভেঙ্গে যায় তেমনি অনেক জুটিকে একটু একটু করে গড়ে উঠতেও দেখেন তাদের ভক্তরা। আর ঠিক এমনই এক জুটি এবার এগিয়ে চলেছেন সাত পাকে বাঁধা পরবার পথে।
এই অভিনেতা এবং অভিনেত্রী এক ধারাবাহিকের (Serial) মধ্যে দিয়ে একে অপরের প্রেমে পড়েন। অভিনেত্রী বর্তমানে ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাদের প্রেম নিয়ে সবসময় চর্চা চলতেই থাকে দর্শকদের মধ্যে।
এই অভিনেতা-অভিনেত্রীর জুটি দর্শকরা খুব পছন্দ করতেন। তারা খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ুক এটা মন থেকে চেয়েছিলেন তাদের ভক্তরা। তাই বছরের শেষেই প্রণয় থেকে বিবাহর পথে এগোচ্ছে এই যুগল। দর্শকরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন ফুলকি ধারাবাহিকের কোন অভিনেত্রীর লাভ লাইফ চর্চার তুঙ্গে।
ধুমধাম করে এনগেজমেন্ট এবং একই সাথে মেহেন্দির পর্ব মিটলো স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডল এর জীবনে। লক্ষ্মী কাকিমা সুপারস্টারে অপরাজিতা আঢ্যর বড় ছেলে আর বড় বউমার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা।
View this post on Instagram
এই ধারাবাহিকের সৌজন্যে আজও স্টুডিয়ো পাড়ার এই লাভ বার্ডস লক্ষ্মী কাকিমার ছেলে-বউমা হিসাবেই সকলের কাছে বিশেষভাবে পরিচিত। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা সে কথা আগেই জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রী। সকলের উপস্থিতিতে এইবার ধুমধাম করে এংগেজমেন্ট করে ফেললেন এই লাভ বার্ডস।

