রূপের জালে না পড়ে সাজা হবেই তার, জানিয়ে দিল গিনি! উল্টোদিকে মেঘ, নীলকে জানালো ময়ূরীর চক্রান্ত!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এইবার ময়ূরীর প্ল্যান রূপকে জানিয়ে দিল মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের নায়িকা মেঘ নায়ক নীলের থেকে অনেক দূরে সরে গেছে। নায়ক অনেক রকম ভাবে চেষ্টা করছে মেঘকে ফিরিয়ে আনার কিন্তু মেঘ আর তার আগের জীবনে ফিরতে চায় না। তবে নীলকে এখনো মনে মনে ভীষণ ভালোবাসে মেঘ।
ধারাবাহিকের এইদিনের পর্বে দেখা যায়, রূপ নিজের পিঠ বাঁচাতে সোজা চলে যায় গিনির বাড়ি। সেখানে গিয়ে নানা রকম নাটক করে গিনিকে ভোলানোর চেষ্টা করে। কিন্তু এইবার পুরো পরিবার পাশে আছে গিনির। গিনি আর রূপের কথার জালে জড়ায়না।
প্রচন্ড অপমানিত হয়ে বাড়ি ফিরে আসে রূপ। বাড়ি ফিরে সে তার মাকে বলে, “আমি মেঘকে ছাড়বো না। ওর জন্য আজ গিনি আমাকে রাস্তায় চর মেরেছে। সবার সামনে অপমান করেছে।” তখন রূপের মা রূপকে শান্ত হতে বলে। শালিনী বলে, “তোমার বাবা বাড়িতে আছে। এখন আর ঝামেলা বাড়িও না, তুমি যা করেছ তার পরে গিনির না ফেরাটাই স্বাভাবিক।”
আরও পড়ুনঃ বদলে যাচ্ছি জগদ্ধাত্রী! অঙ্কিতা মল্লিকের জায়গায় আসতে চলেছে অন্য অভিনেত্রী! নিজেই মুখ খুললেন নায়িকা
অন্যদিকে দেখা যায়, ময়ূরীর কথাবার্তা শুনে নীলের জন্য ভীষণ চিন্তা হতে থাকে মেঘের। মেঘ নীলকে ফোন করে, যায় ফলে নীল খুব খুশি হয়। মেঘ প্রথমে ঠাম্মি কেমন আছে সেটা জানতে চায়। আর তারপর নীলকে ময়ূরীর সব কথা বলে তাকে সাবধান করে।
View this post on Instagram

