বদলে যাচ্ছি জগদ্ধাত্রী! অঙ্কিতা মল্লিকের জায়গায় আসতে চলেছে অন্য অভিনেত্রী! নিজেই মুখ খুললেন নায়িকা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে এই মেগা।
ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে যান অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তবে এর আগে বেশ নামি একটি প্রোডাকশনের ধারাবাহিকে সুযোগ মেলেনি তার। তবে সেই নিয়ে কোন আফসোস নেই অঙ্কিতার। বেশ ভালই চলছিল সবকিছু।

বর্তমানে নায়ক নায়িকার চরিত্রাঅভিনেত্রীর বদল অস্বাভাবিক কিছু নয় দর্শকদের কাছে। কোন বিশেষ কারণ সৃষ্টি হলে মাঝেমধ্যেই নায়ক অথবা নায়িকাকে বদলে যেতে দেখা যায় ধারাবাহিকের পর্দায়। স্টার জলসার লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের অভিনেত্রীরও বদল ঘটেছে।
ঠিক তেমন করেই জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রধান অভিনেত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিকের ধারাবাহিক ছেড়ে দেওয়ার জল্পনা তুঙ্গে। কি কারনে এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তিনি? তার পরিবর্তে দেখা যাবে কোন নতুন মুখ অভিনেত্রীকে? এর জবাব নিজেই দিলেন অভিনেত্রী অঙ্কিতা।
আরও পড়ুনঃ যখন তখন বাচ্চা হয়ে যাচ্ছে! বড়ই বেসামাল জলসার চিকিৎসকরা! বাচ্চা নিয়ে বেকায়দায় সূর্য-দুর্জয়
অভিনেত্রী জানান এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনোভাবেই ধারাবাহিক ছেড়ে যাচ্ছেন না। তার কাছে এখন অব্দি অন্তত রিপ্লেস এর কোন নোটিশ আসেনি। এছাড়াও ব্লুজ প্রোডাকশনের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তী জানান, এই মুহূর্তে নায়ক নায়িকা বদলানোর কোন প্রশ্নই ওঠে না কারণ ধারাবাহিকের মাঝপথে এমন প্রধান চরিত্র বদলে দিলে দর্শকদের মানিয়ে নিতে সমস্যা হয়।

