অনুজ, গুড্ডিকে টেক্কা দিতে এবার শিরিনের প’র’কী’য়া! ‘গুড্ডি’ ধারাবাহিকের গল্প ৬ বছর পিছিয়ে গেলেও সেই প’র’কী’য়া নিয়েই এগোবে! আবার ট্রোল শুরু দর্শকমহলে

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘গুড্ডি’। তবে জনপ্রিয়তার থেকে বেশি এই ধারাবাহিককে নিয়ে কটাক্ষ এবং সমালোচনা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণুকে। গল্প শুরু হয়েছিল গুড্ডি একটি গ্রামের মেয়ে যে বড় পুলিশ অফিসার হতে চায়। আর উল্টোদিকে অনুজ হলো একজন বড় পুলিশ অফিসার। কিন্তু সেখান থেকে ঘটনাচক্রে অনুজ এবং গুড্ডির বিয়ে হয়ে যায় তবে অনুজ পছন্দ করত শিরিনকে। এরপর থেকেই শুরু হয় নানারকম নাটকীয় ঘটনা। একবার অনুজ গুড্ডিকে ডিভোর্স দিয়ে দেয় তারপর সে শিরিনকে বিয়ে করে আবার সে গুড্ডিকে নিজের জীবনে ফিরে পেতে চায়।

এই নিয়ে গল্প কিছুদিন এগোনোর পরে দেখা যায় এক নতুন চরিত্র যার নাম যুধাজিৎ। সে গুড্ডিকে তার অতীত জেনেই বিয়ে করতে চেয়েছিল কিন্তু গুড্ডি তাকে কখনোই স্বামীর অধিকার দিতে পারবে না এমনটা জানায়। এই ঘটনার মধ্যে দেখানো হয় শিরিন অন্তঃসত্ত্বা আর অনুজও সেই ঘটনা মেনে নেয়। তারপরেই গল্পে নেওয়া হয় ৬ বছরের লিপ। আর সেই ৬ বছর পর এখন দেখানো হচ্ছে গুড্ডি একজন বড় পুলিশ অফিসার হয়ে গেছে। সে রূপপুর বলে একটি গ্রামের এস পি আর সে রয়েছে ডিআইজি অনুজের আন্ডারে। অনুজের সাথে থাকে তার ছেলে পুবলু।

এবার পুবলুকে দেখানোর পরেই অনেকে মনে করছিল এই ছেলেটি কার? পরে জানা যায় এই ছেলেটি শিরিনের। কিন্তু অনুজ যেহেতু শিরিনকে কখনোই স্ত্রীর সম্মান দেয়নি তাই সে বাচ্চাটিকে মেনে নেয়নি তাই ছেলেটি অনুজের কাছেই থাকে। গ্রামে এসে পুবলুর সঙ্গে গুড্ডির খুব সুন্দর বন্ধুত্ব হয়ে যায় আর সে তাকে মামনি বলে ডাকতে শুরু করে। উল্টোদিকে বাড়ির সকলে অর্থাৎ অনুজের দাদা, বৌদি, বাবা এবং শিরিন তাদের কাছে আসে। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে যে কিছু গুন্ডা অণুজের ছেলেকে কিডন্যাপ করার প্ল্যান করেছে।

আর সেই প্ল্যান অনুযায়ী শিরিন যখন ঘুমাচ্ছিল আর অনুজ বাড়ি ছিল না সেই সময়ে পুবলু বেরিয়ে যায় তার মামনির কাছে যাবে বলে। আজকের পর্বে দেখা যাবে মাঝ রাস্তা থেকে সেই গুন্ডারা পুবলুকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যাবে। আর সকালে ওঠার পরে শিরিন সকলের কাছে জিজ্ঞাসা করবে তার কথা। কিন্তু সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাবে না পুবলুকে। উল্টোদিকে আরো একবার শিরিন এত বছর পরেও সব ঘটনার জন্য গুড্ডিকেই দায়ী করছে। এত বছর কেটে গেছে তা সত্ত্বেও সে তার জীবন গুছিয়ে নিতে পারেনি আবার একবার অনুজ, গুড্ডি এবং শিরিন এই নিয়ে গল্প এগোতে চলেছে।।

তবে এবার দর্শকরা অন্য কথা নিয়ে কটাক্ষ করছে এই ধারাবাহিককে। এতদিন গুড্ডি, শিরিন এবং অনুজকে দেখিয়ে শান্তি পাচ্ছিল না লেখিকা। এবার তিনি আরো একটি চরিত্র আনতে চলেছেন প’র’কী’য়া নিয়ে। প্রসঙ্গত যখন অনুজকে শিরিন উল্টোপাল্টা কথা বলছিল গুড্ডিকে নিয়ে তখন তুতুল আর মিঠি জানায় যে শিরিনও কারুর একটা সঙ্গে অনেক ঘোরাঘুরি করে। তাই সেও যে তার বিশেষ কেউ নয় এমনটা তারা মানবে কি করে! এই দেখে দর্শকরা মনে করছে এবার হয়তো শিরিনকে প’র’কী’য়া করতে দেখবে সকলে। এতদিন গুড্ডি আর অনুজকে দুবার করে বিয়ে করতে দেখেছে এবার শিরিনও আর একজনকে নিয়ে ঘুরে বেড়াবে। এই নিয়ে মজা করে এক নেটিজেন লিখেছেন যে ‘ভালই হয়েছে এবার মুখ্য চরিত্র ছাড়াও অন্য চরিত্রগুলোও দুটো করে বিয়ে করবে তাহলে আর পিসির স্লট নিয়ে চিন্তা থাকবে না’।

Back to top button