কথা আসতেই চরম ক্ষতি জনপ্রিয় ধারাবাহিকের! কবে থেকে এবং কটার সময় সম্প্রচার শুরু হবে জলসার নতুন মেগা ?

বর্তমানে বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের (Audience) ড্রয়িং রুম ভরিয়ে তুলছে ধারাবাহিকের চ্যানেলগুলি। ফের এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় চলে এলো এক নতুন মেগা। আর এই মেগার নাম হলো কথা। নামের মতন ধারাবাহিকটিও হতে চলেছে বেশ আকর্ষণীয় তার প্রমাণ মিলেছে প্রথম প্রোমোয়।
দর্শকদের বেশ কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, বহু দিন ধরে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জলসায়। আর এটাই স্টার জলসায় বাংলা টকিজের প্রথম কাজ। কথা ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকবেন সুস্মিতা চক্রবর্তীএবং বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।
এই ধারাবাহিকে নায়ক নায়িকা ছাড়াও বেশ প্রধান চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখার্জী, দিয়া মুখার্জী, অরিজিত চৌধুরী, তনুকা চ্যাটার্জী এবং ময়না ব্যানার্জি প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের। এইবার জানা গেল ধারাবাহিকটির সম্প্রচারের দিন এবং সময়।
শুরুতে বেশির ভাগ ধারাবাহিকের মতনই নায়ক নায়িকার মধ্যে এক দুষ্টু মিষ্টি ঝগড়া দেখানো হবে। এতদিন অব্দি চ্যানেল ধারাবাহিক সম্প্রচারের দিন এবং সময় প্রকাশ করেনি। তবে এইবার জানা গেল ২৬ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকের শুটিং।
টেলিপাড়ায় জোড় গুঞ্জন আগামী ৪ ডিসেম্বর থেকেই নাকি শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার। যতদূর জানা যাচ্ছে সন্ধ্যে সাতটা অথবা সাড়ে সাতটার স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক কথা। অর্থাৎ তুঁতে অথবা সন্ধ্যা তারা এই দুই ধারাবাহিকের মধ্যে একটি ধারাবাহিকের জায়গায় সম্প্রচারিত হবে এই নতুন মেগা। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো অব্দি কিছু নিশ্চিত ভাবে জানানো হয়নি।

