রূপকে রাস্তার লোকের সামনে কষিয়ে থাপ্পড় গিনির! রাস্তায় গিনিকে ফাঁদে ফেলার চেষ্টায় ব্যর্থ হতেই গাঙ্গুলী বাড়িতে হাজির রূপ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। গিনিকে ফের ফাঁদে ফেলার চেষ্টা করলো রূপ।

ধারাবাহিকের একদম শুরুর দিন থেকেই বিভিন্ন ভাবে গল্পের নায়িকা মেঘকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে তার দিদি ময়ূরী। সেই কাজে প্রাথমিকভাবে সফল হলেও পরবর্তীতে তার সমস্ত কারসাজি ফাঁস হয়ে যায় সবার সামনে। এই মুহূর্তে ময়ূরী নীল এবং মেঘের মধ্যে আরে যেটুকু অবশিষ্ট আছে সেটা কেউ নষ্ট করে দেওয়ার জন্য নীলের সর্বনাশ করার পরিকল্পনা করছে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আন্দাজ করতে পারছে তার দিদি ময়ূরী নীলের একটা বড়সড় ক্ষতি করতে চলেছে। কিন্তু মেঘ আর কষ্ট পেতে চায় না। তাই সে নীল আর তার দিদির মাঝে না আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু মনে মনে বেশ চিন্তায় থাকে সে।

অন্যদিকে শপিং করে বাড়ি ফেরার সময় ড্রাইভারকে খুঁজতে মিনি গিনির থেকে আলাদা হলেই সেখানে এসে হানা দেয় রূপ। সে বারবার গিনিকে সরি বলে তার কাছে ক্ষমা চায়, সেই নাটকগুলো আবার তার সামনে করতে থাকে। তখন গিনি রূপকে সবার সামনে চড় মারে আর অপমান করে।

আরও পড়ুনঃ ফুলকিতে এন্ট্রি নিচ্ছেন মিঠাই ধারাবাহিকের নায়ক! পাল্টে যেতে চলেছে ফুলকির নায়ক!

এরপর তারা বাড়ি ফিরে এলে গিনির মা ভীষণ চিন্তায় পড়ে যায়। সবাই মিলে সেই নিয়েই কথা বলছিল এমন সময় সেখানে এসে হাজির হয় রূপ। সে নিজেকে ভালো প্রমাণ করতে ফের সবার সামনে গিনিকে ভালোবাসার কথা বলে আবারো তার কাছে ক্ষমা চায়। কিন্তু গিনির দাদা রূপকে ভালো মত কথা শোনায়, অপমান করে।

Back to top button