স্লট না পেতেই ছেড়ে গেলেন অভিনেত্রী! কথা ধারাবাহিকে দেখা যাবে মিলির প্রধান অভিনেত্রীকে!

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের (Audience) ড্রয়িং রুম ভরিয়ে তুলছে ধারাবাহিকের চ্যানেলগুলি। ফের এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় চলে এলো এক নতুন মেগা কথা। আর এই ধারাবাহিক এই দেখা যাবে মিলি ধারাবাহিকের প্রধান অভিনেত্রীকে!
দর্শকদের বেশ কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, বহু দিন ধরে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জলসায়। যার নায়িকা হিসেবে থাকবেন সুস্মিতা চক্রবর্তীএবং বিপরীতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে।
এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে কথা। এইবার চ্যানেল সম্প্রচার করল ধারাবাহিকের প্রথম প্রোমো। এই প্রমোতে মোটামুটি প্রত্যেকটি প্রধান চরিত্রকেই দেখানো হয়েছে। সম্প্রতি আরও একটি চরিত্র যোগ হতে চলেছে এই নতুন ধারাবাহিকে।
এর আগেই দর্শকদের জানানো হয়েছে এই ধারাবাহিকে নায়কের দাদুর চরিত্রে দেখা যাবে অভিনেতা সুমন্ত মুখার্জীকে। এছাড়াও ধারাবাহিকে নায়কের বাবার চরিত্রে থাকছেন অরিজিত চৌধুরী। ও মা এর চরিত্রে দেখা যাবে তনুকা চ্যাটার্জীকে।
এইবার টাইম স্লট পরিবর্তন হতেই মিলি ধারাবাহিকের প্রধান নায়িকা চলে এলেন জলসার নতুন ধারাবাহিক কথায়। মিলি ধারাবাহিকে নায়ক অর্জুনের মা অর্থাৎ ময়না ব্যানার্জিকে এবার থেকে কথা ধারাবাহিকেও নায়কের মা হিসেবে দেখা যাবে। অর্থাৎ মিলি এবং কথা এই দুটি ধারাবাহিক এই থাকবেন অভিনেত্রী ময়না ব্যানার্জি।
View this post on Instagram

