টিআরপিতে ভালো ফলাফল করেও ইচ্ছেপুতুলে ঘটে গেলো বড় অঘটন, বদলে গেলো অভিনেত্রী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এই ধারাবাহিকের আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মিনি।
প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক নায়িকা এবং খলনায়িকা ছাড়াও আরো বেশ কিছু প্রধান চরিত্র থাকে যাদের ছাড়া ধারাবাহিকটি একেবারে অচল। নায়ক নায়িকার পাশাপাশি এই পার্শ্ব চরিত্রগুলিও দর্শকদের খুব প্রিয় হয়ে ওঠে। ইচ্ছে পুতুল ধারাবাহিকে এমনই দুটি চরিত্র হলো গিনি এবং মিনি।
শুরু থেকেই এই দুই চরিত্রকে নেতিবাচক ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। তবে কিছুদিন আগেই খলনায়িকার আসল উদ্দেশ্য প্রকাশ পাওয়ার পর এবং তার জন্য গিনির জীবনে বিপদ আসার পর এই দুই চরিত্র ইতিবাচক চরিত্রে পরিণত হয়।
ধারাবাহিকে অভিনেতা-অভিনেত্রীদের মুখ বদল হতে হামেশাই দেখে থাকেন দর্শকমহল। এইবার এমনটাই ঘটলো ইচ্ছে পুতুল ধারাবাহিকেও। সম্প্রতি পরিবর্তিত হয়েছে মিনির চরিত্রাভিনেত্রী। মিনি চরিত্রে এবার থেকে দেখা যাবে সোনালিসা দাসকে।

এই সোনালিসা দাসের আরো একটি পরিচয় রয়েছে। সেটা হল এই অভিনেত্রী ইচ্ছে পুতুল ধারাবাহিকের অন্যতম চরিত্র জিষ্ণু অর্থাৎ শামিক চক্রবর্তীর প্রেমিকা। তাই দর্শকদের ধারণা পরবর্তীতে জিষ্ণুকে এই মিনি চরিত্রের নায়ক হিসেবে দেখা যেতে পারে।
View this post on Instagram

