নীলকে ফোন করে থ্রেট করলো ময়ূরী! কলেজ খুলতেই নীলকে বদনাম করার ময়ূরীর সব প্ল্যান শুনে নিল মেঘ

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। নীলকে হুমকি দিলো ময়ূরী।
ধারাবাহিকের একদম শুরুর দিন থেকেই বিভিন্ন ভাবে গল্পের নায়িকা মেঘকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে তার দিদি ময়ূরী। সেই কাজে প্রাথমিকভাবে সফল হলেও পরবর্তীতে তার সমস্ত কারসাজি ফাঁস হয়ে যায় সবার সামনে। বর্তমানে নীল যেভাবে একটু একটু করে মেঘের প্রতি আর মেঘ যেভাবে একটু একটু করে নীলের প্রতি দুর্বল হয়ে পড়ছে, সেটা একেবারেই পছন্দ পড়ছে না ময়ূরী।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের কথা ভাবতে ভাবতে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে নীলের। সেই দিনগুলোতে তারা খুব সুখে ছিল। কিন্তু ময়ূরী সবটা নষ্ট করে দেয়। এর পাশাপাশি নিজের দোষটাও স্বীকার করে নীল।
এরপর একটা অচেনা নাম্বারে ফোন আসে নীলের কাছে। ফোনটা ধরতেই কথা বলে ওঠে ময়ূরী। ময়ূরী তাকে বলে, নীলের সাথে কথা বলতে ইচ্ছা করছিল তার, তাই সে ফোন করেছে। এরপর নীল তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আর একবার ফোন করলে সে পুলিশের কাছে কমপ্লেন করবে। তখন ময়ূরী নীলকে বলে, সেও পুলিশের কাছে যাবে আর বলবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নীল তার সঙ্গে ঠিক কি কি করেছে। এটা শুনে নীল ময়ূরীকে বলে সে যা মন চায় তাই করতে পারে।
আরও পড়ুনঃ চাহনিতেই মাদকতা! টিস্যু শিফন শাড়িতে বোল্ড লুকে নেশা ধরালেন মিঠাইরানি
এরপর দেখা যায় রূপ বারবার গিনিকে ফোন করতে থাকে। আর গিনির পুরনো সব কিছু মনে পড়ে যায়। সে মিনিকে বলে, তার খুব ভয় লাগছে। তার সাথে যা যা হয়েছে সেগুলো কখনো ভুলতে পারবে না গিনি। অন্যদিকে রূপ তার মাকে বলে গিনি একবার ফোন তুললেই সে কোনো ভাবে গিনিকে দিয়ে কেসটা তুলে নেবে। রূপের মা তখন রূপকে বলে, সেটা না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে।
View this post on Instagram

