এবার ব্রম্ভাস্ত্র প্রয়োগ করবে ময়ূরী! নীল মেঘের একে অপরের জন্য কান্না দেখে আবার নতুন চক্রান্তের সূচনা তার!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার নিজের ব্রম্ভাস্ত্র ব্যবহার করবে ময়ূরী।
ধারাবাহিকের একদম শুরুর দিন থেকেই বিভিন্ন ভাবে গল্পের নায়িকা মেঘকে বিপদে ফেলেছে তার দিদি ময়ূরী। সবশেষে ধরাও পড়েছে সে। ময়ূরী যাই করে নিক না কেন নীলের মন থেকে কখনো মেঘকে পুরোপুরি ভাবে সরাতে পারেনি। কিন্তু এইবার মেঘ আর নীলকে সম্পূর্ণভাবে আলাদা করতে মোক্ষম চাল চাললো সে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের কান্না শুনে তার ঘরে আসে অনিন্দ্য। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে ঠিক কি হয়েছে মেঘের। নানান ভাবে মেঘকে সান্তনা দেয় তার বাবা। অনিন্দ্য বলে, আর একটু এই কষ্টটা সহ্য করে নিলে তারপর এই কষ্টের উপর ধুলো জমবে। তখন আর এসব মেঘকে বিব্রত করবে না।
অন্যদিকে নীল ঠাম্মির কাছে নিজেকে আটকাতে না পেরে কেঁদে ফেলে। সে তার ঠাম্মিকে বলে, যাবজ্জীবন সাজা পাওয়ার পর জেলের আসামিকেও তো নির্দোষ বলে মেনে নেওয়া হয়, সে কি কখনো মেঘের কাছে ভালো হয়ে উঠতে পারবে না? অর্থাৎ বোঝেই যাচ্ছে দুই দিক থেকে দুজনে দুজনার জন্য কষ্ট পাচ্ছে।
আর এই বিষয়টাই মেনে নিতে পারছে না ময়ূরী। মেঘের নীলের প্রতি দুর্বল হাওয়া আর নীলের বারবার এটা ওটার বাহানা মেঘকে বাড়িতে নিয়ে যাওয়া এইসব সহ্য করতে পারছে না সে। তাই এবার সে ঠিক করে তার কাছে নীল আর তার সেই ভিডিওটা ব্যবহার করে চিরদিনের মতন মেঘ আর নীলকে আলাদা করে দেবে ময়ুরী।

